Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দল বেঁধে 'পুল পার্টি' করছে বাঘেরা, ভিডিও দেখে মজেছেন নেটবাসী

দ্য ওয়াল ব্যুরো: একটা বাঘ দেখেতে পাওয়াই বিশাল ভাগ্যের ব্যাপার, তাতে আবার একসঙ্গে পাঁচ-পাঁচটা বাঘ (Tigers)। দল বেঁধে তারা পুকুরের জলে স্নান করতে নেমেছে। ওই ছোটখাটো একটা পুল-পার্টি (Pull-Party) আর কী! বন দফতর আধিকারিক সুশান্ত নন্দ এদিন

দল বেঁধে 'পুল পার্টি' করছে বাঘেরা, ভিডিও দেখে মজেছেন নেটবাসী

শেষ আপডেট: 10 August 2022 09:41

দ্য ওয়াল ব্যুরো: একটা বাঘ দেখেতে পাওয়াই বিশাল ভাগ্যের ব্যাপার, তাতে আবার একসঙ্গে পাঁচ-পাঁচটা বাঘ (Tigers)। দল বেঁধে তারা পুকুরের জলে স্নান করতে নেমেছে। ওই ছোটখাটো একটা পুল-পার্টি (Pull-Party) আর কী!

বন দফতর আধিকারিক সুশান্ত নন্দ এদিন টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ৪টি বাঘ পুকুরে নেমে জলের মধ্যে অর্ধেক ডুবে বসে আছে। আর একটা বাঘ হেঁটেচলে ঘুরেফিরে বসার জায়গা খুঁজছে পুকুরে। তারপর পুকুরের মাঝামাঝি এসে বেশ আয়েস করে বসে পড়ল সে। তার সামনে ছিল একটা পাথর। সামনের পা দুটো আবার তুলে দিল পাথরের উপর।

https://twitter.com/susantananda3/status/1556884836673265664

বাঘগুলোকে দেখে মনে হচ্ছিল তারা কিছু খুঁজছে। হঠাৎ দেখা গেল, পিছনে বসে থাকা বাঘটা উঠে পুকুর ছেড়ে এগিয়ে গেল জঙ্গলের দিকে।

এই পোস্ট শেয়ার করে নন্দ লিখেছেন, ‘আমাদের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পগুলি বেশিরভাগই কোনও জলধারার উৎসস্থলের কাছে। এটাই ভারতের বাঘ সংরক্ষণের জন্য খাবার ও জলের নিরাপত্তার চাবিকাঠি। এখানে আমাদের বিরাট বাঘ পরিবার বর্ষা উপভোগ করছে’।

এই ভিডিও আপলোড হওয়ার পর ইতিমধ্যেই দেখে ফেলেছিলেন অজস্র মানুষ। কমেন্ট সেকশন ভরে যাচ্ছে মজার মজার কমেন্টে।

একজন লিখেছেন, ‘পুরুষ বাঘদের এমন একা একা বসে থাকতে কমই দেখতে পাওয়া যায়’।

আর একজন বলেছেন, ‘তারা সুরা ছাড়াই পুল পার্টি করছে, শুধুমাত্র নিরামিষ’।

কুকুরকে পেঁচিয়ে ধরেছে বিরাট সাপ, নিজেদের জীবন বাজি রেখে পোষ্যকে বাঁচিয়ে আনল তিন বালক


```