
শেষ আপডেট: 27 April 2023 14:04
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গল সাফারিতে যাওয়া এক অন্যরকম অ্যাডভেঞ্চার। কিন্তু সেখানে যদি হঠাৎ দেখা পাওয়া যায় রাগী বাঘের (Tiger roars) তবে অ্যাডভেঞ্চারের মজা যেন কয়েক গুণ বেড়ে যায়। যদিও সেই রাগী বাঘ যদি গর্জন করে ভয় দেখাতে শুরু করে পর্যটকদের (tourists are in shock) তবে মজার বদলে ভয়ের পরিমাণই বেশি থাকবে।
ঠিক এমন ঘটনাই ঘটেছে উত্তরাখন্ডের জিম করবেট জাতীয় উদ্যানে। একদল পর্যটক জঙ্গলের গভীরে গিয়েছিলেন ঘুরতে। সকলে গাড়িতেই উপভোগ করছিলেন জঙ্গলের শোভা। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে লাফ মেরে বেরিয়ে আসে একটি বিশাল আকৃতির বাঘ। জঙ্গল থেকে বেরিয়েই এত লোক দেখে সে বেশ ক্ষুব্ধ হয়ে পড়ে। রীতিমতো গর্জন করে সকলকে ভয় দেখাতে শুরু করে বাঘটি।
কিছুক্ষণ গর্জন করার পর জঙ্গলে ফিরে যায় বাঘটি। কারও কোনওরকম ক্ষতি করেনি এই চারপেয়ে। তবে, তার গর্জনেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় সেখানে উপস্থিত পর্যটকদের। এর মধ্যেও সাহস করে এক পর্যটক ভিডিও করেন বাঘের সেই ভয়ঙ্কর ডাকের দৃশ্যের। সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাঘের মুখ থেকে বেঁচে ফিরে সকলেই ধন্যবাদ দিচ্ছেন নিজের ভাগ্যকে।
ভিনগ্রহও খুঁজে বের করছে কৃত্রিম বুদ্ধিমত্তা! টেলিস্কোপে চোখ রেখে অপেক্ষার দিন ঘুচবে