
শেষ আপডেট: 20 August 2022 15:05
দ্য ওয়াল ব্যুরো: সবাই চান নিজের বিয়েকে (Wedding) স্মরণীয় করে রাখতে। সেই জন্য কিছু না কিছু চমক রাখার চেষ্টা করেন। কেউ বিয়ের সাজে, কেউ মেনু কার্ডে, কেউ বা আবার বিয়ের আমন্ত্রণপত্রে (Invitation letter)। কিন্তু তামিলনাড়ুর (TamilNadu)এঞ্জিলারাসন ও বসন্তকুমারী তাঁদের বিয়েতে যেভাবে চমক দিয়েছেন তা নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
কী সেই চমক?
আগামী ৫ সেপ্টেম্বর এঞ্জিলারাসন ও বসন্তকুমারী সাত পাকে বাঁধা পড়তে চলেছে। তার আগে বাড়ি বাড়ি পৌঁছে গেছে নিমন্ত্রণপত্র। সেই নিমন্ত্রণপত্র চোখ পড়তেই চক্ষু চড়কগাছ হচ্ছেন আমন্ত্রিতদের। অনেকে বুঝতেই পারেনি সেটা বিয়ের কার্ড না ওষুধের পাতা!
হ্যাঁ ঠিকই পড়ছেন। এঞ্জিলারাসন ও বসন্তকুমারী তাঁদের বিয়েতে এমনভাবেই চমক দিয়েছেন। বিয়ের কার্ড পুরোটাই লেখা ট্যাবলেটের স্ট্রিপের ওপর। যেভাবে ওষুধের নাম, কোম্পানির নাম লেখা থাকে সেই আদলেই পাত্র-পাত্রীর নাম ও যাবতীয় কিছু লেখা আছে।
কেউ কেউ সেই কার্ডের ছবি নেট পাড়ায় পোস্টও করেছেন। যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে। অনেকেই এমন অভিনব উদ্যোগ দেখে বিস্মিত হচ্ছেন। কেউ কেউ মজা করে বলছেন, বিয়ে বাড়ি গেলে ওষুধ না দেয়।
প্রিয়জন মারা গেলে কাটা হয় মেয়েদের আঙুল, পুড়িয়ে দেওয়া হয় ক্ষতস্থান! প্রাচীন রীতি দাপাচ্ছে আজও