Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইনে স্টিকার বেচে মাসে লাখ লাখ টাকা উপার্জন যুবকের, শেয়ার করলেন সিক্রেট

নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট বলছে, কিলান ম্যাকডোনাল্ড নামের ১৭ বছরের এক যুবক স্টিকার বানিয়ে মাসে লাখ লাখ টাকা উপার্জন করছেন।

অনলাইনে স্টিকার বেচে মাসে লাখ লাখ টাকা উপার্জন যুবকের, শেয়ার করলেন সিক্রেট

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 7 December 2024 19:58

দ্য ওয়াল ব্যুরো: চাকরি, ব্যবসা বাদেও এখন উপার্জনের একাধিক পথ রয়েছে। ডিজিটাল ক্রিয়েটার হওয়া, ইনফ্লুয়েন্সার হওয়া, ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। কিন্তু এই ছকে বাঁধা কেরিয়ারের বাইরেও যে লাখ লাখ টাকা শুধু বাড়িতে বসে উপার্জন করা যায়, তা দেখালেন এই যুবক। 

নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট বলছে, কিলান ম্যাকডোনাল্ড নামের ১৭ বছরের এক যুবক স্টিকার বানিয়ে মাসে লাখ লাখ টাকা উপার্জন করছেন। কী স্টিকার বানাচ্ছেন তিনি? যাতে এত টাকা পাওয়া যাচ্ছে! 

রিপোর্ট বলছে, পারসোনালাইজড স্টিকার বানাচ্ছেন কিলান। ক্রিস্টমাসে মায়ের থেকে একটি ক্রাফ্টের কিট উপহার হিসেবে পেয়েছেন। সেই দিয়েই চলছে কাজ। সঙ্গে রয়েছে ২ বছর আগের পাওয়া আরও কিছু ক্রাফ্টের কিটও। 

বর্তমানে এই যুবক প্রায় ১৭ লাখ টাকা উপার্জন করছেন। 

কীভাবে হয়েছিল শুরুটা? 

প্রথমে তিনি এমন স্টিকার বানাতেন, যা কোনও কাচ বা সেরামিকের জিনিসে আটকানো যেত, তারপর সেগুলোই ফেসবুকে দেওয়া শুরু করলেন এবং কমিশন পেতে শুরু করলেন। ২০২৪  সালে তিনি ২০০-রও বেশি স্টিকার বিক্রি করেন। এই ২০০ স্টিকার মাত্র তিন ঘণ্টায় বানিয়েছিলেন তিনি। কলেজের পর পড়াশোনার সময় থেকে কিছুটা সময় বের করে স্টিকার বানাতে শুরু করেন। 

উপার্জন হতে শুরু করলে, একটি বড় ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টার কেনেন। তারপর চলতি বছর জুলাই থেকে এপর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকার স্টিকার বিক্রি করেছেন এই যুবক। 

একটা ক্রিস্টমাস কিট দিয়ে তিনি যে এই জায়গায় পৌঁছবেন, ভাবতে পারেননি। তবে, এই বয়সে যে এমন কাজ করতে পেরেছেন, সেই নিয়ে তিনি ধন্য। 


```