Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেওয়াল থেকে চুঁইয়ে পড়ছে রক্ত! ব্রাজিলের 'ভৌতিক' বাড়ি ঘুম কেড়েছে নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলের মাঝে গা ছমছমে এক বাড়ি (Horror House) , আশেপাশে কোনও মানুষের দেখা মেলা ভার। আলো-আঁধারি সেই বাড়িতে ঘটে নানা আঁতকে ওঠার মতো ঘটনা। কখনও দরজা জানলা খুলে যায় নিজে থেকেই, কখনও বা ফাঁকা বাথরুমের কল থেকে জল পড়ার শব্দ আসে। ক

দেওয়াল থেকে চুঁইয়ে পড়ছে রক্ত! ব্রাজিলের 'ভৌতিক' বাড়ি ঘুম কেড়েছে নেটিজেনদের

শেষ আপডেট: 1 August 2022 06:14

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলের মাঝে গা ছমছমে এক বাড়ি (Horror House) , আশেপাশে কোনও মানুষের দেখা মেলা ভার। আলো-আঁধারি সেই বাড়িতে ঘটে নানা আঁতকে ওঠার মতো ঘটনা। কখনও দরজা জানলা খুলে যায় নিজে থেকেই, কখনও বা ফাঁকা বাথরুমের কল থেকে জল পড়ার শব্দ আসে। কখনও বা দরজার হাতল থেকে গড়িয়ে পড়ে রক্ত (Blood seeping) , কিংবা দেওয়ালে দেখা যায় রক্তমাখা হাতের ছাপ (Blood stain)। সাধারণ বোধবুদ্ধিতে সেসব ঘটনার ব্যাখ্যা মেলে না।

আপনি যদি ভূতের সিনেমা (Horror Movies) দেখতে ভালবাসেন, তাহলে এসব ঘটনা আপনার কাছে মোটেই নতুন নয়। কিন্তু সেক্ষেত্রে আপনি জানেন, টিভির পর্দায় দেখানো এসব দৃশ্যের কোনওটাই বাস্তবে ঘটেনি, শ্যুটিংয়ের জন্য সুপরিকল্পিতভাবে তৈরি করে নেওয়া হয় এসব ঘটনা। কিন্তু যদি এমন ঘটনাই সত্যি হয়ে ওঠে? চোখের সামনেই আপনার বাড়ির দেওয়াল থেকে আচমকাই রক্তের ধারা গড়াতে শুরু করে? যতই সাহসী হন না কেন, এক মুহূর্তের জন্য হলেও আত্মরাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার অবস্থা হবে প্রায় সকলেরই।

সম্প্রতি এরকমই ঘটনা ঘটেছে ব্রাজিলে (Brazil)। পারানা রাজ্যের কাম্বেতে একটি বাড়িতে ঘটতে দেখা গেছে এমনই অতিপ্রাকৃত ঘটনা। সেই ঘটনার ভিডিও রেকর্ড করে নেট মাধ্যমে আপলোড করে দেওয়া হয়েছে, যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়িটির দেওয়াল এবং দরজা থেকে চুঁইয়ে পড়ছে রক্ত! মেঝেতে, দরজায়, দেওয়ালে স্পষ্ট দেখা যাচ্ছে রক্তের ছাপ।

ভিডিও দেখে অনেকেই এটিকে ভৌতিক ঘটনা বলে দাবি করেছেন। তবে ভুতুড়ে কোনও ঘটনার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন বাড়িটির মালিকের মেয়ে। তিনি জানিয়েছেন, তাঁর বাবা পায়ের এক ধরনের অসুখে ভুগছেন (ভাস্কুলার ডিজিজ), যার কারণে তাঁর পা থেকে মাঝে মাঝেই রক্তপাত হয়। ওই মহিলার দাবি, সেই কারণেই কোনওভাবে মেঝেতে এবং দেওয়ালে রক্তের দাগ পাওয়া গেছে।

তবে ঘটনার ভিডিও দেখে ঘুম উড়েছে অনেকেরই। অতিপ্রাকৃতে বিশ্বাসীদের দাবি, এটি ভৌতিক ঘটনা। অন্যদিকে যুক্তিবাদীদের দাবি, হয় ওই রক্ত সত্যিই বাড়ির মালিকের পা থেকেই গড়িয়ে পড়েছে, অথবা সম্পূর্ণ ঘটনাটিই পূর্বপরিকল্পিত। আগে থেকেই সবটা সাজিয়ে সেই মতো ভিডিও রেকর্ড করা হয়েছে বলে মনে করছেন তাঁরা। তবে এর মধ্যে কোনটা যে ঠিক, তা এখনও জানা যায়নি।

১০০ নম্বরের পরীক্ষায় ১৫১! কেউ শূন্য পেয়েও পাশ, বিহারের বিশ্ববিদ্যালয়ে অবাক কাণ্ড


```