Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাত্র ৪০ মিনিট রাত নামে, পৃথিবীর কোথায় আছে এমন আশ্চর্য দেশ!

দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটার সঙ্গে এদেশের চালচলনের মিল পাওয়া ভার। সময়ের নিয়ম মেনে এখানে সকাল-সন্ধে হয় না। আকাশে সূর্য জ্বলজ্বল করে সন্ধের পরেও। এই দেশেই ‘রাত’ (Night) হয় মাত্র ৪০ মিনিটের জন্য (Norway)! কথা হচ্ছে উত্তর নরওয়ের

মাত্র ৪০ মিনিট রাত নামে, পৃথিবীর কোথায় আছে এমন আশ্চর্য দেশ!

শেষ আপডেট: 12 July 2022 14:17

দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটার সঙ্গে এদেশের চালচলনের মিল পাওয়া ভার। সময়ের নিয়ম মেনে এখানে সকাল-সন্ধে হয় না। আকাশে সূর্য জ্বলজ্বল করে সন্ধের পরেও। এই দেশেই ‘রাত’ (Night) হয় মাত্র ৪০ মিনিটের জন্য (Norway)!

norway

কথা হচ্ছে উত্তর নরওয়ের হ্যামারফেস্ট টাউনকে (Hammerfest town) নিয়ে। এখানে সূর্য ডোবে রাত ১২.৪৩ মিনিটে। আর ঘড়ি ধরে ঠিক ৪০ মিনিট পরেই আকাশ ফর্সা হতে শুরু করে আবার, গাছে গাছে ডেকে ওঠে পাখি।

একদিন-দু’দিন নয়, ৪০ মিনিটের এমন ছোট্ট রাত নরওয়ে পায় টানা আড়াই থেকে তিন মাস। আর এই কারণেই একে বলা হয় ‘কানট্রি অফ মিডনাইট সান’ বা ‘মধ্যরাতের সূর্যের দেশ’ (Midnight Sun)।

norway

পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে রয়েছে নরওয়ে। এখানে দিনরাতের এমন বৈষম্যের পিছনে ভূগোলের অনেক জটিল কারণ রয়েছে। তবে তা নরওয়ের অপার্থিব সৌন্দর্যকে ম্লান করতে পারে না।

norway

নরওয়ে বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম। এখানকার মানুষ শরীর স্বাস্থ্য নিয়েও বেশ সচেতন। তবে সেসব অনেক পরের কথা, পৃথিবীর বুকে নরওয়ে তার প্রাকৃতিক বৈচিত্র্যের জন্যেই আকর্ষণীয়।

norway

উত্তর মেরুতে অবস্থিত নরওয়েতে মে-জুলাই মাস নাগাদ ৪০ মিনিট কেন, এক মিনিটের জন্যেও রাত হয় না। ঘড়ির কাঁটা তার নিয়মেই ঘোরে, জানান দেয় সময়ের। তবে সূর্য এখানে ডোবে না। প্রায় একটানা ৭৬ দিনের জন্য নরওয়ের আকাশে জ্বলজ্বল করে সূর্য। নরওয়ের হ্যামারফেস্ট টাউনে ২১ জুন এবং তার পরের কিছুদিন ৪০ মিনিটের রাত হয়। পৃথিবী নিজের অক্ষরেখার উপর সাড়ে ৬৬ ডিগ্রি কোণ করে ঘোরে। ওই অবস্থায় ঘুরতে ঘুরতে সূর্যের আলো উত্তরমেরুতে যেভাবে পড়ে তাতেই নরওয়েতে ওই অবস্থার সৃষ্টি হয়।  

আরও পড়ুন: কোনও সেতু নেই, বন্যায় প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি দিয়ে নদী পারাপার করছেন এই গ্রামের বাসিন্দারা


```