
শেষ আপডেট: 11 March 2023 14:37
দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের মধ্যেও পর্ন ছবি দেখার প্রবণতা বাড়ছে। অনেক বাবা-মাই বলছেন তাঁদের সন্তানেরা (Teenagers)পর্ন ছবির প্রতি আসক্ত(Addicted) হয়ে পড়ছে। সমীক্ষাতেও উঠে এসেছে এমনই চাঞ্চল্য়কর তথ্য। অভিভাবকদের লুকিয়ে গোপন পর্নসাইটে (Pornography) ডুবে যাচ্ছে শিশুরাও। সমীক্ষা বলছে, ১৪ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে বাড়ছে পর্ন ছবি দেখার নেশা। সম্প্রতি ইংল্যান্ডের স্কুলপড়ুয়াদের নিয়ে হওয়া এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।
স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডিগনিফাই’ এই সমীক্ষাটি করেছে। জানা গেছে, ১৪ থেকে ১৮ বছর বয়সি চার হাজার জনকে নিয়ে সমীক্ষাটি করেছে তারা। আর তাতে যা দেখা গেছে তাতে চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদের।
সমীক্ষায় দেখা গেছে, মোট ২২ শতাংশ কিশোর-কিশোরী পর্ন ছবি দেখার কথা স্বীকার করেছে। অনেকেই আবার পুরো বিষয়টি সমন্ধে কোনও মন্তব্য করেন নি। তবে যারা বলেছেন, তাদের নিয়ে হিসেব করলে, গড়ে প্রতি পাঁচ জনের মধ্যে এক জন মাঝেমধ্যেই পর্ন ছবি দেখে। প্রতি দশ জনের মধ্যে এক জন পর্ন দেখার প্রতি আসক্ত।
ডিগনিফাই সংস্থার সিইও হেলেন রবার্ট বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন। তিনি বলেন, 'পর্ন ছবি দেখা নিয়ে আমাদের সমীক্ষায় যে উত্তর এসেছে, তা যথেষ্ট উদ্বেগের। তবে আমাদের আশঙ্কা, আদতে যারা নিয়মিত পর্ন দেখে, তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী সে কথা স্বীকারই করেনি। সে ক্ষেত্রে কিন্তু অঙ্কটা আরও বাড়বে'।
প্রসঙ্গত, সমীক্ষায় কিশোর-কিশোরীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা কত বছর বয়সে প্রথম বার পর্ন ছবি দেখেছে? তাদের মধ্যে এক জন জানিয়েছে, ৩ বছর বয়সে সে প্রথম পর্ন ছবি দেখেছে। বাকিরা যারা সমীক্ষায় পর্ন দেখার কথা স্বীকার করেছে তারা গড়ে ১২ বছর বয়সে প্রথম এই ছবি দেখে।
এমনিতেই ঘরে-বাইরে কর্মব্যস্ততা সামলে সন্তানের দিকে প্রতি মুহূর্তে নজর রাখা যায় না। আর প্রতি মুহূর্তে নজর বড় করে তোলা কোনও সুস্থ নিয়মও হয়। কিন্তু সে সব অসুবিধাকে কাজে লাগায় অনেকেই। বয়ঃসন্ধিতে পৌঁছনোর পর শারীরিক নানা পরিবর্তনের সঙ্গে মানসিক পরিবর্তনও আছে। সেই সময়েই এমন আসক্তি তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির বড়দের তাই অনেক বেশি সতর্ক থাকতে হবে। ছোটদের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে হবে, সঙ্গ দিতে হবে যাতে তাদের মধ্যে এমন নেশা তৈরি না হতে পারে।
বাংলায় রোজ অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হচ্ছে ৫০০-র বেশি, টাস্ক ফোর্স গড়ল নবান্ন