Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুক্রাণু- ডিম্বাণু ছাড়াই তৈরি হল পৃথিবীর প্রথম ’সিন্থেটিক ভ্রূণ’, অভাবনীয় আবিষ্কার বিজ্ঞানীদের

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার সিন্থেটিক ভ্রূণ (Synthetic Embryo)। এই ভ্রূণের জন্য শুক্রাণু (Sperm), ডিম্বানু (Egg), জরায়ু এবং এমনকি নিষেকেরও প্রয়োজন নেই। ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউটের গবেষক জোসেফ হানারের নেতৃত

শুক্রাণু- ডিম্বাণু ছাড়াই তৈরি হল পৃথিবীর প্রথম ’সিন্থেটিক ভ্রূণ’, অভাবনীয় আবিষ্কার বিজ্ঞানীদের

শেষ আপডেট: 8 August 2022 13:01

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার সিন্থেটিক ভ্রূণ (Synthetic Embryo)। এই ভ্রূণের জন্য শুক্রাণু (Sperm), ডিম্বানু (Egg), জরায়ু এবং এমনকি নিষেকেরও প্রয়োজন নেই।

ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউটের গবেষক জোসেফ হানারের নেতৃত্বে স্টেম সেল গবেষকদের একটি দল ইঁদুরের স্টেম সেল ব্যবহার করে ঘটিয়ে ফেলেছেন এই বিস্ময়।  স্টেম সেল এমন এক কোষ, যা শরীরের যেকোনো অংশে বেড়ে উঠতে পারে। 

এই ভ্রূণগুলিকে সিন্থেটিক বলা হয়, কারণ এগুলি কোনও নিষিক্ত ডিম ছাড়াই তৈরি।  এই ডিমের গঠন প্রক্রিয়া মানুষের গর্ভাবস্থার শুরুর দিকের একটা ধারণা দেয়।

এর আগে চেষ্টা করেও বেশিরভাগ স্টেম সেলের ভ্রূণের মতো গঠন দিতে পারেননি বিজ্ঞানীরা।  তবে এই সিন্থেটিক ভ্রূণগুলির বাস্তবে জীবিত প্রাণীতে পরিণত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

এবারে প্রশ্ন উঠছে প্রাণ যখন হবেই না, তখন এ সব করার কী দরকার? ভিয়েনার ইনস্টিটিউট অফ মলিকুলার বায়োটেকনোলজির স্টেম-সেল বিজ্ঞানী নিকোলাস রিভরন বলেছেন মানুষের সিন্থেটিক ভ্রূণ তৈরি করা এই মুহূর্তে প্রয়োজনীয় নয়। কিন্তু ভ্রূণের গঠন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা জরুরি।

বর্তমানে প্রচুর মহিলার মধ্যে বন্ধ্যাত্ব দেখা যাচ্ছে। মানুষের জনন পদ্ধতি ইঁদুরের জনন পদ্ধতির থেকে অনেক বেশি জটিল। তাই ইঁদুরের উপরেই এই পরীক্ষা করা হচ্ছে।

স্বামী গর্ভবতী! পুরুষ শরীরেই সন্তান ধারণ, রূপান্তরিত দম্পতির আশ্চর্য সাধপূরণে অবাক বিশ্ব


```