
শেষ আপডেট: 25 July 2022 05:56
দ্য ওয়াল ব্যুরো: দেরাদুনের (Dehradun) আকাশজুড়ে দেখা মিলল মেঘ-সূর্য-রামধনুর অবাক মিলন (Sun Halo)। শহরবাসীর মোবাইলবন্দি সেই ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে দেখা যাচ্ছে, চারিদিক থেকে ধেয়ে আসছে মেঘের রাশি। তবে সেই মেঘ ঘন কালো নয়, ঝলমলে। কারণ মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে সূয্যি মামা। সূর্যের তেজ আর মেঘের ছায়া মিলে গেছে একসঙ্গে। সেই আলো ছায়াতে আবার এসে জুড়েছে এক মন মাতানো রামধনু।
দেরাদুনের আকাশে রবিবার বিকেলে যা দেখা গেছে তা এক বিরল ঘটনা। এই ঘটনাকে মহাকাশবিজ্ঞানে বলা হয় ‘২২ ডিগ্রি হ্যালো’ বা ‘সান হ্যালো’।
সূর্য এই সময় ২২ ডিগ্রি ব্যাসার্ধে হেলে থাকে। বায়ুমণ্ডলে থাকা ষড়ভূজ স্ফটিকগুলোতে সূর্যের আলো প্রতিসরণ ঘটাতেই এই দৃশ্য দেখতে পাওয়া যায়।
সান হ্যালোর ছবি ও ভিডিও আপলোড হওয়ার পরেই তা ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। আকাশ-মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ চিরকালীন। তাই রোজকার চেনা ছকের বাইরে প্রকৃতির এমন কোনও বিরল খেলা দেখার সৌভাগ্য হলে তা নিয়ে এমন মাতামাতিই তো স্বাভাবিক।
৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল ঘাড়! পাকিস্তানি তরুণীকে সুস্থ করলেন দিল্লির ডাক্তার