Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যিশুর জন্মের আড়াই হাজার বছর আগে হয়েছিল,দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আঁধার নামবে পৃথিবীতে

বছরের প্রথম সূর্যগ্রহণ। তাও আবার দীর্ঘতম পূর্ণগ্রাস গ্রহণ।

যিশুর জন্মের আড়াই হাজার বছর আগে হয়েছিল,দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আঁধার নামবে পৃথিবীতে

শেষ আপডেট: 5 April 2024 17:27

দ্য ওয়াল ব্যুরো: প্রাচীন ব্যাবিলনে গ্রহণের পূর্বাভাস দিতে পারতেন সে যুগের জ্যোতির্বিদরা। প্রাচীন চিনেও গ্রহণের পূর্বাভাস দেওয়া হত। খ্রিষ্টের জন্মের আড়াই হাজার বছর আগে সূর্যগ্রহণ নিয়ে অনেক কুসংস্কার ছিল। সেসবের প্রমাণও পাওয়া গেছে। আগামী ৮ এপ্রিল সোমবার দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী।

বছরের প্রথম সূর্যগ্রহণ। তাও আবার দীর্ঘতম পূর্ণগ্রাস গ্রহণ। ৮ এপ্রিল এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ভারত থেকে এই বিরল দৃশ্য দেখার কোনও আশা নেই। স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিট নাগাদ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে সর্বপ্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র টেক্সাসে দুপুর ১:২৭ মিনিটে পূর্ণগ্রাস দেখা যাবে।  পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক মেক্সিকো, উত্তর আমেরিকা কানাডা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল এবং আয়ারল্যান্ডে।

চাঁদের ছায়া পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে। দিনেদুপুরে ঘুটঘুটে আঁধার নামবে। ৪ মিনিট ২৮ সেকেন্ড ধরে স্থায়ী হবে গ্রহণ। তবে এই গ্রহণ পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম নয়। ইতিহাস বলে, খ্রিস্টপূর্ব ৭৪৩ সালে যে সূর্যগ্রহণ হয়, সেটিই এখনও পর্যন্ত দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেবার ৭ মিনিট ২৮ সেকেন্ড সূর্যকে ঢেকে দিয়েছিল চাঁদ।

সূর্যের পূর্ণগ্রাস হল বিরল মহাজাগতিক ঘটনা। ১৮ মাস পর পর একটি করে পূর্ণগ্রাস হয় সূর্যের। সেটাই যে প্রকৃতির নিয়ম। যখন সূর্যের মুখ পুরোপুরি ঢেকে দেয় চাঁদ। তার ফলে, দৃশ্যমান হয়ে ওঠে সূর্যের বায়ুমণ্ডল বা করোনা। যা এক বিরল দৃশ্য। সূর্যের কখনও আংশিক গ্রাস হয়, কখনও পূর্ণগ্রাস, আবার কখনও বলয়গ্রাস বা 'রিং অফ ফায়ার'। আর যদি তিনটেই পরপর ঘটতে থাকে তাহলে তাকে বলে হাইব্রিড বা শংকর সূর্যগ্রহণ।

চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে উপবৃত্তাকার কক্ষপথে। পৃথিবীর দিকে ৫ ডিগ্রি কোণে হেলে থেকে। তাই পূর্ণগ্রাস, আংশিক গ্রাস ও বলয়গ্রাস মিলিয়ে বছরে ৫টির বেশি সূর্যগ্রহণ হওয়া সম্ভব নয়। এ বছর এপ্রিলে বিরলতম পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে যা দীর্ঘ সময় ধরে চলবে। এ বছরের প্রথম সূর্যগ্রহণ নিয়ে জ্যোতির্বিজ্ঞানী মহলে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। বিগত কয়েক হাজার বছরে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চোখে পড়েনি। তবে পরবর্তী ১৫০ বছরে দীর্ঘতম সূর্যগ্রহণের সাক্ষী হতে পারে পৃথিবী। হিসেব কষে দেখা গিয়েছে, ২১৮৬ সালের ১৬ জুলাই ফ্রেঞ্চ গিনি উপকূল থেকে আটলান্টিক সাগরে দীর্ঘতম সূর্যগ্রহণ দেখা যেতে পারে, যা ৭ মিনিট ২৯ সেকেন্ড স্থায়ী হবে।

গ্রহণ নিয়ে অন্ধবিশ্বাস কিছু কম ছিল না। ২ অগস্ট, ১১৩৩ সালে সূর্যগ্রহণের খানিক পরেই ইংল্যান্ডের রাজা প্রথম হেনরির মৃত্যু হয়, তাতে অন্ধবিশ্বাস আরও বেড়ে যায়। গ্রিক ইতিহাসবিদ হেরোডেটাসের মতে, খ্রিস্টপূর্ব ৫৮৫ সালের একটি সূর্যগ্রহণ থামিয়ে দিয়েছিল লিডিয়ান এবং মেডিসদের মধ্যে যুদ্ধ। অন্ধকার আকাশকে একে অপরের সঙ্গে শান্তি স্থাপনের লক্ষণ হিসেবে দেখা হত। আবার তেমনই চিনে বিশ্বাস ছিল, গ্রহণের সময় ড্রাগণরা সূর্য ও চাঁদকে গিলে ফেলে।

এবারের সূর্যগ্রহণকে খুব কাছ থেকে দেখবে ভারতের সৌরযান আদিত্য এল-১। ইসরো জানিয়েছে, আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (ASPEX) পেলোড তার কাজ শুরু করেছে। এই যন্ত্রের দুটি সাব-পেলোড আছে- প্রথম SWIS অর্থাৎ সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার এবং দ্বিতীয় সাব-পেলোড হল সুপারথার্ম এবং এনার্জিটিক পার্টিকেল স্পেকট্রোমিটার (STEPS)। এটি সৌরবায়ুকে পর্যবেক্ষণ করছে। এই পেলোডগুলিই চাঁদের ছায়ায় সূর্যকে সম্পূর্ণ ঢাকা পড়তে দেখবে।


```