
শেষ আপডেট: 19 September 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো: বাঙালি হোক বা অবাঙালি, পরোটা (paratha) খেতে কম-বেশি সকলেই ভালবাসেন। তেলে কিংবা ঘিয়ে ভাজা সাধারণ পরোটা হোক, বা স্টাফড পরোটা, কিংবা মোগলাই পরোটা, আট থেকে আশির প্রিয় এই খাবার। আলুর পরোটা তো খাদ্যরসিকদের অন্যতম পছন্দের জিনিস। তবে বাড়িতে বানিয়ে খাওয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই স্ট্রিট ফুড (street food) হিসাবে পরোটা কিনে খেয়ে থাকেন। যদিও স্বাস্থ্য সচেতন মানুষ রাস্তার ধারের ছোট দোকান থেকে খাবার কিনে খাওয়ার তেমন পক্ষপাতী নন। রাস্তার ধুলো-ধোঁয়া-নোংরা থেকে সেসব খাবার কতটা সুরক্ষিত, আদৌ তা খাওয়া স্বাস্থ্যসম্মত কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে রাস্তার ধারের একটি দোকানে কীভাবে পরোটা তৈরি করা হয়, তার পুরো পদ্ধতি রয়েছে (paratha making viral video)। ইয়ান মাইলস চেয়ং নামে একটি টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে একটি বিশালাকার কড়াইতে জল এবং নুন মিশিয়ে তাতে প্যাকেট থেকে ঢেলে দেওয়া হল ময়দা। তারপর ডলে ডলে সেই ময়দা মেখে মণ্ড তৈরি করা হয়।
এরপর সেই একতাল ময়দা থেকে ছোট ছোট টুকরো কেটে নিয়ে তাতে ভাল করে বনস্পতি মাখিয়ে ফের গোল করে পাকিয়ে রেখে দেওয়া হয়। এবার রাস্তার ধরেই একটি টেবিলের উপর তেল মাখিয়ে হাতের চাপে বেলে ফেলা হয় পরোটাগুলি। হাতেরর কায়দায় বেশ বড় করে ফেলা হয় সেগুলিকে। এবার বাজার কাজ শুরু। গরম লোহার তাওয়াতে তেল ঢেলে শুরু হয় ভাজার কাজ। একে একে দু-পিঠই লালচে এবং মচমচে করে ভেজে ফেলা হয়।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ১ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেটি। যদিও এমন ক্যাপশনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভিডিওর একটি জায়গায় পরোটা বিক্রেতাকে দাঁত দিয়ে একটি বনস্পতির প্যাকেট কাটতে দেখা যাচ্ছে। সেটা আদৌ উচিত হয়েছে কিনা, তা নিয়ে নেটিজেনদের অনেকেই সন্দিহান। কেউ কেউ অবশ্য মনে করছেন, ময়দা মাখার আগে বিক্রেতা যদি ভাল করে হাত ধুয়ে নিয়ে থাকেন, তাহলে কোনও সমস্যাই নেই।
তবে নেটনাগরিকদের অনেকেই,বিশেষ করে যাঁরা নিয়মিত স্ট্রিট ফুডে রসনা তৃপ্ত করেন, তাঁরা মনে করছেন, রাস্তার ধারের দোকানে এর চেয়ে বেশি স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভবও নয়। কেউ কেউ সাফ জানিয়েছেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই খাবার খেয়ে থাকেন। তাঁরাও তা চেখে দেখতে ইচ্ছুক।
আপনিও দেখে নিন সেই ভিডিও:
https://twitter.com/stillgray/status/1703044603392532665?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1703044603392532665%7Ctwgr%5E607825c3202e8e48752effcab91568190da9297d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Ffood%2Fwatch-unhygienic-making-video-of-indian-street-food-divides-the-internet-4403415
বাবা অটো চালাতেন, সিরাজের বছরে আয়ই এখন ৮ কোটি, রয়েছে প্রাসাদোপম বাড়ি