Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বারাণসী থেকে নেদারল্যান্ড, পাসপোর্ট-ভিসা নিয়ে বিদেশ পাড়ি দিচ্ছে পথ কুকুর জয়া

ভিসা, পাসপোর্ট নিয়ে ভারত ছাড়ছে পথ কুকুর জয়া। উত্তরপ্রদেশের বারাণসী থেকে জয়াকে নিয়ে নেদারল্যান্ডস যাচ্ছেন সে দেশের এক নাগরিক।

বারাণসী থেকে নেদারল্যান্ড, পাসপোর্ট-ভিসা নিয়ে বিদেশ পাড়ি দিচ্ছে পথ কুকুর জয়া

শেষ আপডেট: 27 October 2023 20:52

দ্য ওয়াল ব্যুরো: এসে গিয়েছে পাসপোর্ট-ভিসা। তবে আর অপেক্ষা কীসের। দেশ ছেড়ে এবার বিদেশে পাড়ি দেওয়ার পালা। নিশ্চয়ই ভাবছেন, এ আবার এমন কী বিষয়? কিন্তু যে বিমান যাত্রা করবে সে কোনও মানুষ নয়, বরং এক চারপয়ে। তাও আবার পথ কুকুর। হ্যাঁ, ভারত থেকে সোজা নেদারল্যান্ডস যেতে চলেছে এক সারমেয়। 

ভিসা, পাসপোর্ট নিয়ে ভারত ছাড়ছে এক পথ কুকুর। নাম তার জয়া। উত্তরপ্রদেশের বারাণসী থেকে জয়াকে নিয়ে নেদারল্যান্ডস যাচ্ছেন সে দেশের এক নাগরিক। বারাণসী থেকে জয়াকে নিয়ে নেদারল্যান্ডসে যাওয়ার  সময় তার ভিসা, পাসপোর্ট সবকিছু তৈরি করে নিয়েছেন ওই বিদেশিনী। 

ডাচ নাগরিক মিরাল বনতেলবাল দত্তক নিয়েছেন পথ কুকুর জয়াকে। ইতিমধ্যেই চলে এসেছে তার পাসপোর্ট, ভিসা। এবার শুধু ভারতকে বিদায় জানিয়ে নতুন মালিকের সঙ্গে জয়ার নেদারল্যান্ডসে পাড়ি দেওয়ার অপেক্ষা মাত্র। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মিরাল জানিয়েছেন, তাঁর বরাবরেই ইচ্ছা ছিল একটি কুকুর পোষার। এরই মধ্যে একবার বারণসীতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে ভারতের রাস্তার কুকুরদের প্রতি তাঁর ভালোবাসা তৈরি হয়। তখনই জয়া নামের কুকুরটিও তাঁর নজরে আসে। আদুরে স্বভাবের জয়াকে তখনই কাছে টেনে নেন তিনি। 

শুধু জয়ার টানেই ভারতে আরও মাস ছয়েক থেকে যান মিরাল। আর এরই মধ্যে জয়াকে নিজের দেশে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট-ভিসা তৈরি করতে থাকেন তিনি। শেষ পর্যন্ত জয়াকে দেশে নিয়ে যেতে পেরে খুশি মিরাল। যদিও কুকুরের ভিসা-পাসপোর্ট করা এতটা সহজ ছিল না। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় ৬ মাস সময় লাগে। অবশেষে সবকিছু হাতে পেয়ে গিয়েছেন তিনি। এবার শুধু জয়াকে নিয়ে বারাণসী থেকে নেদারল্যাল্ডস যাওয়ার অপেক্ষা।


```