
শেষ আপডেট: 17 April 2022 10:34
দ্য ওয়াল ব্যুরো: অফিস কাছারি, খেলাধুলো, দিনভর দৌড়ঝাঁপ- মেয়েদের আজকাল আর ঘরে বসে থাকার সময় নেই। সময় নেই শাড়ি গয়না পরে শুধুই হেঁশেলে খুন্তি নাড়ার। দিন যত বদলেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরাও (Working Women) ততই ব্যস্ত হয়ে উঠেছে। আর তাঁদের এই ব্যস্ততাকে খানিক স্বস্তি দিতে পোশাক, বিশেষত অন্তর্বাসের স্বস্তি আবশ্যক (Sports Bra)।
আরও পড়ুন: রুমালের টুকরো, এক ফালি ফিতে… কেমন ছিল বিশ্বের প্রথম ব্রা? চমকে দেওয়ার মতো ইতিহাস
মেয়েদের চাহিদা অনুযায়ী ব্রা-এর রকমফের আছে। হরেক রকম ব্রা-এর সম্ভার মেলে আজকাল দোকানে গেলে। প্যাডেড হোক কিংবা স্পোর্টস, মেয়েদের দৈনন্দিন যাপনের সঙ্গে মানানসই ব্রা বেছে নেওয়া খুবই জরুরি (Sports Bra)। উপযুক্ত ব্রা পরলে কাজেও আরাম হয়, অহেতুক সমস্যায় পড়তে হয় না কাজের মাঝে। অস্বস্তিও এড়ানো যায়।

যেসব মেয়েরা দিনভর দৌড়ঝাঁপের কাজ করেন তাঁদের জন্য স্পোর্টস ব্রা (Sports Bra) এক্কেবারে ‘পারফেক্ট’ অন্তর্বাসের কাজ করে। এতে ঘনঘন স্তনের ওঠানামা, ঝাঁকুনি এড়ানো যায় সহজেই। স্তনের আকৃতিও ঠিক থাকে স্পোর্টস ব্রা ব্যবহার করলে।
স্পোর্টস ব্রা ব্যবহারের আরও সুবিধা রয়েছে। এই ধরনের ব্রা সহজেই শরীরের ঘাম শুষে নিতে পারে, ফলে গরমের দিনে চ্যাটচ্যাটে ভাব এড়ানো যায়। দেহে রক্তের সার্কুলেশনও সহজ রাখে এই অন্তর্বাস। অনেকে বলেন, প্রচলিত ব্রা-এর তুলনায় স্পোর্টস ব্রা মডেস্ট। ফ্যাশনের ছোঁয়াও এতে কোনও অংশে কম নেই। তবে স্পোর্টস ব্রা কেনার আগে খুঁটিয়ে বিচার করতে হবে। সাবধানে বেছে তবেই অন্তর্বাস কেনা উচিত বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আজকের প্রতিবেদনে রইল পছন্দসই ভারতের বাজারে বিক্রিত ১০টি সেরা স্পোর্টস ব্রা’র হদিশ।
এদেশে এখনও পর্যন্ত সবচেয়ে হাই রেটিং রয়েছে আমান্তে স্পোর্টস ব্রা’র। ১০-এর মধ্যে ৯.৩ রেটিং পেয়েছে এই ব্রা। আমাজন, ফ্লিপকার্ট, নাইকার মতো যে কোনও অ্যাপেই এর অনলাইন ডেলিভারি পাওয়া যায়। ফিটনেস অ্যাকটিভিটিতে এই ব্রা’র জুড়ি মেলা ভার। দৌড়নো বা জগিং করার সময় এই ধরনের ব্রা স্তনকে বাড়তি সাপোর্ট দেয়। সলিড কালার বা প্রিন্ট যে কোনও রূপেই এই ব্রা কিনতে পারেন।

যে কোনও চেহারার মহিলার জন্য অ্যাডিডাসের স্পোর্টস ব্রা ‘পারফেক্ট’ হতে পারে। এতে রয়েছে এরোরেডি টেকনোলজি যা ব্রা’টিকে সর্বক্ষণ শুকনো রাখে। অর্থাৎ এটি ওয়াটারপ্রুফ ব্রা। ঘাম হলেও শরীরে কোনওরকম চ্যাটচ্যাটে ভাব আসতে দেয় না এই ব্রা। ১০-এর মধ্যে এই ব্রা পেয়েছে ৮.৯ রেটিং।

স্পোর্টস ব্রা’র সাধারণ লুকের জন্য যাঁদের সমস্যা হয় তাদের জন্য ট্রায়াম্ফ ইন্টারন্যাশানাল স্পোর্টস ব্রা ‘পারফেক্ট’। কারণ স্পোর্টস ব্রা’র সমস্ত বৈশিষ্ট্য নিয়েও এই ব্রা’র লুক আর পাঁচটা ব্রা’র মতোই। এতে আলাদা করে প্যাডেড ফেসিলিটি দেওয়া রয়েছে। স্তনের ওঠানামা, ঝাঁকুনিকে নিয়ন্ত্রণে রাখে এটি। ১০-এর মধ্যে এর প্রাপ্ত রেটিং ৮.৩।

আমাজনে এই ব্রা মিলবে। রোজকার ব্যবহারের জন্য এটি সেরা পছন্দ হতে পারে। দামও মধ্যবিত্তের সামর্থের মধ্যেই। এই ব্রা’তে আলাদা করে কোনও প্যাড লাগানো নেই, ফলে এর ওজনও হালকা। এর ব্যবহারও সুবিধাজনক। দীর্ঘক্ষণ এই ব্রা পরে কাটিয়ে দেওয়া যায়। রেটিং ৮।

এই ব্রা-ও আমাজন, ফ্লিপকার্ট নাইকার মতো সাইটে খোঁজ করলে পাওয়া যাবে। দাম সাধ্যের মধ্যে। এটি একটি কটন ব্লেন্ডেড প্যাডেড ব্রা। কাঁধের প্রেসার কমাতে এবং স্বস্তি দিতে বিশেষভাবে এই ব্রা ডিজাইন করা হয়েছে। ব্রা’টি একবার পরলে সারাদিনের মতো নিশ্চিন্ত।

দশের মধ্যে এই ব্রা’র রেটিংও মন্দ নয়। ৭.৫ রেটিং নিয়ে এদেশের মেয়েদের পছন্দের সারিতে উঠে এসেছে এনামোর স্পোর্টস ব্রা। আমাজন এবং ফ্লিপকার্টে সহজেই এটি পাওয়া যাবে। এই ব্রা’র মধ্যে বিশেষ ধরনের উপাদান ব্যবহৃত হয়েছে যা শরীরের আর্দ্রতা শুষে নেয় নিমেষেই। কাঁধের ফিতেতে এই ব্রা’র নানারকম বৈচিত্র পাওয়া যায়। যে কোনও রকম ব্যায়ামের সময় এই ব্রা পরলে চ্যাটচ্যাটে ভাব নিয়ে চিন্তা করতে হয় না। স্তনের অবস্থানও ঠিকঠাক থাকে।

সেরা স্পোর্টস ব্রা-এর তালিকায় সাত নম্বরে থাকছে জকি স্পোর্টস ব্রা। এটি কটন প্যাডেড। ব্রা’র মধ্যেকার ডবল প্যাডিং নরম ফোমের তৈরি। জামাকাপড়ের নীচে এই ব্রা পড়া যথেষ্ট আরামদায়ক, বলছেন ব্যবহারকারীরা। রেটিং ৭.৪।

যে সমস্ত মেয়েদের স্তনের আকার অপেক্ষাকৃত বড় তাদের জন্য এই স্পোর্টস ব্রা ‘পারফেক্ট’। এটি যথেষ্ট আরামদায়কও। এতে যে ফেরিক ব্যবহার করা হয়েছে তাতে ৯৬ শতাংশ কটন এবং ৪ শতাংশ এলাস্টেন রয়েছে। ফলে এই প্রোডাক্ট যেমন নরম তেমন এলাস্টিকের কাজও করে। এর রেটিং ৭।

এতেও রয়েছে ইনস্ট্যান্ট ড্রাই টেকনোলজি যা শরীরের ঘাম শুষে নিয়ে জামাকাপড় শুকনো রাখে। খেলোয়াড়দের জন্য এই ব্রা’র জুড়ি নেই। দশের মধ্যে এর রেটিং ৬.৯। আমাজন এবং ফ্লিপকার্ট থেকে এটি কেনা যাবে।

এই স্পোর্টস ব্রা যে কোনও রকম ভারী ও দৌড়ঝাঁপের কাজের মাঝে স্তনের পজিশন ঠিক রাখে। ত্বক থেকে ঘান শুষে নেওয়ার প্রযুক্তি এই ব্রা-তেও ব্যবহৃত হয়েছে। রেটিং ৬.৮।
