Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

কিম কার্দাশিয়ানের মতো লুক চাই! ৪৮ লক্ষ টাকা দিয়ে 'চেহারা বদল' কোরিয়ার যুবতীর

দ্য ওয়াল ব্যুরো: তাঁর পছন্দের তারকা মার্কিন মডেল (US Model) কিম কার্দাশিয়ান (Kim Kardashian)। তাঁর চোখে কিমই পৃথিবীর সেরা সুন্দরী। তাই পছন্দের তারকার মতো লুক পেতে অস্ত্রোপচারের ( Cosmetic Surgery) মাধ্যমে নিজের চেহারাই বদলে ফেললেন দক্ষিণ ক

কিম কার্দাশিয়ানের মতো লুক চাই! ৪৮ লক্ষ টাকা দিয়ে 'চেহারা বদল' কোরিয়ার যুবতীর

শেষ আপডেট: 12 August 2022 06:18

দ্য ওয়াল ব্যুরো: তাঁর পছন্দের তারকা মার্কিন মডেল (US Model) কিম কার্দাশিয়ান (Kim Kardashian)। তাঁর চোখে কিমই পৃথিবীর সেরা সুন্দরী। তাই পছন্দের তারকার মতো লুক পেতে অস্ত্রোপচারের ( Cosmetic Surgery) মাধ্যমে নিজের চেহারাই বদলে ফেললেন দক্ষিণ কোরিয়ার (South Korea) এক মহিলা। কিমের মতো লুক পেতে তাঁর কত খরচ হয়েছে জানেন? ৪৮ লক্ষ টাকা (48 Lakhs)!

২৮ বছর বয়সী চেরি লি দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি মার্কিন মডেল কিমের অনুরাগী। তাঁর চোখে কিমই পৃথিবীর সেরা সুন্দরী। কিমের মতো চেহারা পেতে গত ৮ বছরে ১৫ বার কসমেটিক সার্জেনের ছুরি কাঁচির তলায় নিজেকে মেলে ধরেছেন চেরি। কিমের মতো বড় স্তন ও নিতম্ব পেতে ৫ বার অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এছাড়াও গালের হাড়-সহ মুখে একাধিক সার্জারি করিয়েছেন তিনি। এখন তাঁর চেহারায় এতটাই পরিবর্তন এসেছে যে, অনেকেই তাঁকে দক্ষিণ কোরিয়ার বাসিন্দা বলে চিনতেই পারছেন না।

তবে আপাতত আর অস্ত্রোপচার করানোর পরিকল্পনা নেই চেরির। ' আমি জানি কোথায় থামতে হয়। আমি যেমন চেহারা চেয়েছিলাম তা পেয়েছি। কোনও পদ্ধতির জন্যই আমার কোনও আফসোস নেই। আমার একমাত্র আক্ষেপ হল, আমি কেন এগুলো আগে করাইনি,' দাবি তাঁর।

কিন্তু অস্ত্রোপচারের জন্য এই বিপুল অর্থ এল কোথা থেকে? চেরি জানিয়েছেন, তাঁর বাবা-মা এর জন্য টাকা দিয়ে সাহায্য করেছেন তাঁকে।

কয়েক সপ্তাহ আগেই ব্রাজিলের বাসিন্দা জেনিফার পাম্পলোনা একই কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। কিমের মতো চেহারা পেতে ১২ বছর ধরে নিজের শরীরে ৪০ টি অস্ত্রোপচার করেছিলেন তিনি। এর জন্য তাঁর খরচ হয়েছিল ৪ কোটি ৭৮ লক্ষ টাকা। পরে আবার স্বমূর্তিতে ফিরে যান তিনি। নিজের আসল চেহারা ফেরত পেতে তাঁর খরচ হয় আরও ৯৫ লক্ষ টাকা।

চোখের সামনে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ, ভাসল গাড়ি! মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচলপ্রদেশ


```