
শেষ আপডেট: 22 July 2022 06:07
দ্য ওয়াল ব্যুরো: এখন শ্রাবণ মাস। এই মাস শিবভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই জুলাই মাসে ১৪ তারিখ থেকে শুরু হয়েছে কানোয়ার যাত্রা (Kanwar Yatra)। এই অনুষ্ঠান চলবে আগামী ২৬ এ জুলাই পর্যন্ত। সারা ভারতের বিভিন্ন জায়গায় এই সময় দেখতে পাওয়া যায় বাঁকে করে জল নিয়ে হাজার হাজার ভক্ত খালি পায়ে রওনা দেন শিবলিঙ্গের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। হরিদ্বার, উত্তরাখন্ডের গঙ্গোত্রী ও গোমুখ, বিহারের সুলতানগঞ্জে দেখা যায় ভক্তদের মেলা।
এই সময় প্রতি বছর সোশ্যাল মিডিয়া ভরে যায় পায়ে হেঁটে জল বওয়া ভক্তদের ভিডিও ও ছবিতে। কিন্তু এই বছর কানোয়ার যাত্রায় (Kanwar Yatra)দেখা গেল এক অদ্ভুত ছবি। যে ছবি শুধু একজন ভগবান ভক্তের নয়, সেই ছবি একজন মা-বাবা ভক্তেরও (Son carried parents)।
আইপিএস অফিসার অশোক কুমার একটি ভিডিও টুইট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি যুবক কাঁধে নিয়েছে শক্ত বাঁক। বাঁকের দু’ধারে কলসির বদলে রয়েছে চেয়ার। আর সেই দুটি চেয়ারে বসে আছেন তাঁর বৃদ্ধ মা ও বাবা। তাঁদের কাঁধে নিয়েই তিনি রওনা দিয়েছেন ভগবানের উদ্দেশ্যে।
এই ভিডিও শেয়ার করার সময় অশকবাবু লিখেছেন, ‘আজকালকার দিনে বয়স্ক মা বাবাকে বোঝা মনে করা হয়। অনেক সন্তান তো মা বাবাকে নিজেদের সঙ্গে রাখতেও চান না। সমাজের সেই কঠিন সময়ে দাঁড়িয়ে এমন দৃশ্য বিরল। আমার শ্রদ্ধা’।
এই ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই মন জিতে নিয়েছে হাজার হাজার টুইটারির। কত মানুষ ভেসেছেন আবেগে। এসেছে কমেন্টের বন্যা। সকলেই শ্রদ্ধা জানিয়েছেন ওই যুবককে।
৮৫ বছরের বৃদ্ধ শুরু করেছেন মাথার তেলের ব্যবসা! নানাজির কাহিনিতে মুগ্ধ জেন ওয়াই