Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিদিন কলেজে যেতে ফ্লাইটে খরচ কুড়ি হাজার টাকা! পড়াশোনা চালিয়ে যেতে এই পথ বেছেছেন গায়িকা

গানের কেরিয়ারের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিতে চান ওই তরুণী। সেই কারণেই কোনও সমঝোতায় যেতে নারাজ তিনি। অতএব পড়াশোনাও চলবে, আর চলবে গানের অনুশীলনও।

প্রতিদিন কলেজে যেতে ফ্লাইটে খরচ কুড়ি হাজার টাকা! পড়াশোনা চালিয়ে যেতে এই পথ বেছেছেন গায়িকা

প্রতিদিন ৪ ঘণ্টা আকাশপথে, দিনে খরচ প্রায় ২০,০০০ টাকা- তবু পড়াশোনা থামবে না

শেষ আপডেট: 20 April 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: সকালে ঘুম থেকে ওঠেন ঠিক ভোর ৫টায়। এরপর রওনা হন টোকিওর হানেদা বিমানবন্দরের দিকে। কারণ, সকাল ৬টার ফ্লাইট ধরে তাকে পৌঁছতে হয় প্রায় ১,০০০ কিলোমিটার দূরে ফুকুওকার একটি বিশ্ববিদ্যালয়ে। এমনই অদ্ভুত এক দৈনন্দিন রুটিনে নিজেকে অভ্যস্ত করে তুলেছেন জাপানের জনপ্রিয় গার্ল গ্রুপ সাকুরাজাকা৪৬-এর সদস্য ইউজুকি নাকাশিমা।

গানের কেরিয়ারের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিতে চান ওই তরুণী। সেই কারণেই কোনও সমঝোতায় যেতে নারাজ তিনি। অতএব পড়াশোনাও চলবে, আর চলবে গানের অনুশীলনও।

একটি ইউটিউব ভ্লগে নিজের এই ব্যতিক্রমী জীবনযাত্রা শেয়ার করেছেন ইউজুকি। সেখানে দেখা যায়, ফ্লাইট ধরে সকাল ৯:৩০ নাগাদ পৌঁছে যান ফুকুওকার কিতাকিউশু বিমানবন্দরে। সেখান থেকে বাসে করে সরাসরি বিশ্ববিদ্যালয় চত্বরে। পুরো যাত্রায় সময় লাগে প্রায় চার ঘণ্টা- দু’ঘণ্টা যাওয়া, দু’ঘণ্টা ফেরা। বাড়ি থেকে তাঁর কলেজের দূরত্বই যে ১০০০ কিমি।

স্কুলে পড়তে পড়তেই তিনি স্বপ্ন দেখতেন একদিন তিনি তাঁর পছন্দের কলেজে যাবেন। কিন্তু নিজের জায়গা ছেড়ে কোথাও গিয়ে থাকতে চাননি। সেই থেকেই এই দীর্ঘ যাত্রা প্রতিদিনের সাধারণ ঘটনা। ফ্লাইটেই সেরে ফেলেন হোমওয়ার্ক, টেক্সটবুকের পড়াশোনা আর সেই সংক্রান্ত অন্যান্য কাজ। কারণ, সময় নষ্ট করার সুযোগ নেই এক মুহূর্তও।

স্বাভাবিকভাবেই যথেষ্ট ব্যয়বহুল এই যাতায়াত, তাঁর খরচ কত হয় রোজ?

সংবাদমাধ্যমের এক রিপোর্ট অনুযায়ী, একদফা যাত্রায় খরচ পড়ে ১৫,০০০ ইয়েনেরও বেশি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯,০০০ টাকা। অর্থাৎ, দিনে শুধু যাতায়াতেই খরচ হচ্ছে প্রায় ২০,০০০ টাকা। এত টাকা খরচ হওয়া সত্ত্বেও, ইউজুকির কথায়, ‘এই জীবন আমি নিজেই বেছে নিয়েছি। এটা একদমই আমার নিজের সিদ্ধান্ত।’

দিনশেষে ক্লাস সেরে যখন ফিরে আসেন টোকিওতে, তখনও বিশ্রামের সময় নেই। সন্ধ্যাজুড়ে চলে ডান্স প্র্যাকটিস আর ভোকাল ট্রেনিং। বিগত চার বছর ধরে তিনি এই কঠিন রুটিন মেনে চলেছেন, কখনও তার জীবনের এইদিকটি জনসমক্ষে আনেননি। এবার যখন তার গ্র্যাজুয়েশন বা স্নাতক শেষ হওয়ার সময় হয়ে এসেছে, তখন তাঁর মনে হয়েছে এই গল্পটা এবার প্রকাশ্যে আনা উচিত। তাতে হয়তো অনেকেই অনুপ্রেরণা পাবেন।

খুব স্বাভাবিক নিয়মে, এই তরুণীর গল্প আজ অনেকের অনুপ্রেরণা হয়ে উঠেছে। কীভাবে প্যাশন আর অধ্যবসায়ের মধ্যে ভারসাম্য রেখে জীবনের দুই দিক একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ইউজুকির জীবন তারই কথা বলে।


```