Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মলে গিয়ে একসঙ্গে ৫টি অন্তর্বাস পরে নিল মহিলা! ধরাও পড়ে গেল চুরি করতে গিয়ে, ভাইরাল ভিডিও

এক শপিং মলে এক মহিলা চুরি করবেন বলে একসঙ্গে পাঁচটি অন্তর্বাস পরে ফেলেন! কর্মীর হাতে ধরা পড়ে সে কাণ্ড। চাঞ্চল্য ছড়াল ভিডিও।

মলে গিয়ে একসঙ্গে ৫টি অন্তর্বাস পরে নিল মহিলা! ধরাও পড়ে গেল চুরি করতে গিয়ে, ভাইরাল ভিডিও

শপিং মলে চুরি।

শেষ আপডেট: 21 April 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো: চুরি ঢাকতে একসঙ্গে পাঁচ-পাঁচটি অন্তর্বাস পরে ফেললেন এক মহিলা! তবুও শেষরক্ষা হল না। শপিং মলের কর্মীর চোখে ধরা পড়তেই সামনে এল গোটা ঘটনা। সেই ভিডিও ফুটেজ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি কোথায় ঘটেছে, তা জানা যায়নি। তবে ভিডিও দেখে স্পষ্ট, দেশের বাইরে কোনও এক বড় শপিং মল এটি। সেখানেই অন্তর্বাসের সেকশনে গিয়ে এক মহিলা বেশ কিছুক্ষণ ধরে পোশাক ঘাঁটছিলেন। প্রথমে দোকানের কর্মীরা কিছু সন্দেহ না করলেও পরে তাঁর গতিবিধিতে অস্বাভাবিকতা লক্ষ করেন। কিন্তু তার আগেই যা ঘটার ঘটে গেছে।

দোকানের ট্রায়াল রুমে ঢুকে একে একে পাঁচটি অন্তর্বাস পরে ফেলেন ওই মহিলা। তাঁর উদ্দেশ্য ছিল, ওগুলি পরা অবস্থায় বেরিয়ে গেলে কেউ বুঝতে পারবে না! কিন্তু তাঁর অস্বাভাবিক হাঁটাচলা ও অতিরিক্ত মোটা হয়ে ওঠা গঠন নজরে আসে কর্মীদের। নিরাপত্তারক্ষীদের ডেকে চেকিং করা হয়, আর তখনই চমকে ওঠেন সকলে।

মহিলার ট্রাউজার্সের তলায় তখন ছিল পাঁচটি অন্তর্বাস! চুপচাপ একে একে প্যান্টের নীচে পরে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। নিরাপত্তারক্ষীরা তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন, ট্রাউজার্স নামিয়ে একে একে খুলে দেখেন পাঁচটি প্যান্টি, তারপরে পুলিশ ডাকা হয়। তবে ঘটনাটি কোথায় ঘটেছে বা মহিলার পরিচয়, এসব প্রকাশ্যে আনা হয়নি।

দেখুন সেই ভিডিও।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই রীতিমতো হাসির রোল উঠেছে নেটমাধ্যমে। কেউ লিখেছেন, 'চুরি করলেও এমন সাহস ক'জনের থাকে?' কেউ আবার বলেছেন, 'এ যেন অন্তর্বাস চুরির মিশন ইমপসিবেল!' অন্য এক নেটিজেনের কথায়, 'চুরি করতে গেলে এমনই বুদ্ধিদীপ্ত হতে হয়!'

অনেকেই আবার এটিকে চুরি নয়, এক ধরনের মানসিক সমস্যার প্রকাশ বলেও ব্যাখ্যা করছেন। তবে এই ঘটনা প্রমাণ করল, প্রযুক্তির চোখ এড়িয়ে এমন কাণ্ড ঘটানো একেবারেই সহজ নয়। তার উপরি বিপদ, সোশ্যাল মিডিয়ার যুগে এমন ঘটনা মুহূর্তেই হয়ে উঠছে ভাইরাল!


```