Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

পুরীর সমুদ্র সৈকতে ফুটে উঠলেন শিনজো আবে! ভারতীয় শিল্পীর শেষ শ্রদ্ধায় চোখে জল সকলের

দ্য ওয়াল ব্যুরো: আততায়ীর গুলিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। ভরা জনসভায় ভাষণ দিতে দিতেই গুলি এসে বিঁধেছিল তাঁর বুকে। হাসপাতালে বেশ কয়েকঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে হার মানেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)।

পুরীর সমুদ্র সৈকতে ফুটে উঠলেন শিনজো আবে! ভারতীয় শিল্পীর শেষ শ্রদ্ধায় চোখে জল সকলের

শেষ আপডেট: 9 July 2022 09:00

দ্য ওয়াল ব্যুরো: আততায়ীর গুলিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। ভরা জনসভায় ভাষণ দিতে দিতেই গুলি এসে বিঁধেছিল তাঁর বুকে। হাসপাতালে বেশ কয়েকঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে হার মানেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। তাঁর প্রতিকৃতি ফুটে উঠল পুরীর সমুদ্রতটে।

ভারতীয় স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েক (sudarshan pattanaik) বঙ্গোপসাগরের ধারে (Puri Sea Beach) বালি দিয়ে গড়ে তুলেছেন শিনজো আবের মূর্তি। সেই সঙ্গে ইংরেজিতে লিখেছেন ‘আমরা আপনাকে মিস করব’।

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে সে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর কুর্সিতে ছিলেন। ২০২১ সালে তাঁর জায়গায় প্রধানমন্ত্রী হন ফুমিও কিশিদা।

শুক্রবার সকালে দেশের একটি রাজনৈতিক জনসভায় ভাষণ দিচ্ছিলেন শিনজো আবে। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি কান ঘেঁষে বেড়িয়ে যায়। দ্বিতীয়টি লাগে সোজা বুকে। তারপরেই হৃদরোগে আক্রান্ত হন শিনজো আবে।

https://twitter.com/sudarsansand/status/1545407273140252673?s=20&t=fhFtEPKwc7A_skObUJrTjw

হাসপাতালে কয়েকঘণ্টার লড়াই চলে। পরে মৃত্যু হয় তাঁর। এই ঘটনা জাপান তো বটেই, গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। এমন একটা অপ্রত্যাশিত খবরে সকলেই হতবাক। সমবেদনা জানাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। একদিনের মধ্যেই নিজের চেনা কায়দায় শোক জানালেন সুদর্শন পট্টনায়েকও। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা ফুটে উঠল বঙ্গোপসাগরের ধারে।

সুদর্শন টুইটারে নিজের এই শিল্পকর্মের ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে লিখেছেন, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তিনি ভারতের খুব ভাল বন্ধু ছিলেন, ভারত-জাপান সম্পর্কের বাঁধন দৃঢ় করেছেন তিনিই। পুরীর সমুদ্র সৈকতে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্যান্ড আর্ট গড়ে তুলেছি।


```