Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্য হাতির সঙ্গে সেলফি! মহারাষ্ট্রে চরম পরিণতি যুবকের, পালিয়ে প্রাণে বাঁচলেন বাকিরা

কিছুদিন আগে মধ্যপ্রদেশেও চিতা বাঘের সঙ্গে ভিডিও করতে গিয়ে জখম হয় তিনজন। পিকনিক করতে গিয়ে চিতা বাঘের মুখে পড়ে তারা।

বন্য হাতির সঙ্গে সেলফি! মহারাষ্ট্রে চরম পরিণতি যুবকের, পালিয়ে প্রাণে বাঁচলেন বাকিরা

ছবি সৌজন্যে- গুগল

শেষ আপডেট: 25 October 2024 14:26

দ্য ওয়াল ব্যুরো: হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে চরম পরিণতি যুবকের। মহারাষ্ট্রের গদচিরোলির ঘটনা। বৃহস্পতিবার তিন যুবক জঙ্গলে ঘুরতে গিয়ে সেলফি তোলার চেষ্টা করে হাতির সঙ্গে। হাতি ক্ষেপে তেড়ে আসলে দু'জন এলাকা থেকে পালিয়ে যায় কিন্তু তিন নম্বর যুবক পারেনি। ফলে হাতির আক্রমণে মৃত্যু হয়। 

মৃতের নাম শ্রীকান্ত রামচন্দ্র সাতরে। বয়স ২৩। মহারাষ্ট্রের নাভেগাওঁ নামের একটি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ২ বন্ধুর সঙ্গে শ্রীকান্ত গদচিরোলি জেলার আবাপুর জঙ্গলে আসে। সেখানে বন্য হাতির মুখোমুখি হয়। চেষ্টা করে সেলফি তোলার। এতেই ঘটে বিপত্তি। ক্ষেপে যায় হাতি। 

এরপর সে তাড়া করলে দু'জন এলাকা ছাড়ে। কিন্তু শ্রীকান্ত পারেনি। শুঁরে পেচিয়ে আছাড় মারে তাকে। মৃত্যু হয় তৎক্ষণাৎ।

এই ঘটনার মাত্র দুদিন আগে অর্থাৎ মঙ্গলবার বন দফতরের তরফে জানানো হয়, একটি হাতি  চিটাগঙ্গ থেকে আবাপুরের দিকে এসেছে। খাবারের খোঁজে আবাপুরেই ঘুরে বেড়াচ্ছে সে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কর্মসূত্রে গদচিরোলিতেই ছিলেন শ্রীকান্ত-সহ দু'জন। হাতির খবর পেয়ে হাতি দেখতে পৌঁছয় তারা। তারপরই ঘটে এই ঘটনা। 

কিছুদিন আগে মধ্যপ্রদেশেও চিতা বাঘের সঙ্গে ভিডিও করতে গিয়ে জখম হয় তিনজন। পিকনিক করতে গিয়ে চিতা বাঘের মুখে পড়ে তারা। ভয় পেয়ে এলাকা ছাড়ার পরিবর্তনে চিতা বাঘকে কাছে ডাকতে থাকে। যা রেকর্ড হয় তিনজনের মধ্যেই এক ব্যক্তির মোবাইলে। তিনজনের ওপরই আক্রমণ চালায় চিতা বাঘটি।

দিনের পর দিন এমন ঘটনায় প্রশ্নের মুখে বন্যপ্রাণিদের নিরাপত্তা। এনিয়ে স্থানীয় মহারাষ্ট্র পুলিশের তরফে কিছু জানানো হয়নি এখনও। কী পদক্ষেপ করা হবে, তাও জানা যায়নি।


```