Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সান্তাক্লজ দেখতে কেমন? ১,৭০০ বছর পর আসল রূপ সামনে আনলেন বিজ্ঞানীরা

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বড়দিন বা ক্রিসমাস। কিন্তু সান্তাকে কেমন দেখতে? এবার সামনে এল সান্তাক্লজের আসল ছবি। 

সান্তাক্লজ দেখতে কেমন? ১,৭০০ বছর পর আসল রূপ সামনে আনলেন বিজ্ঞানীরা

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 6 December 2024 19:06

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বড়দিন বা ক্রিসমাস। সুন্দর সুন্দর কেক, জুজুলস, মার্শম্যালোতে ভরে গিয়েছে বাজার। আলোর চাদরে মুড়েছে চার্চ, রাস্তা, রেস্তোরা। অজানা সান্টাক্লজের কাছে গিফ্ট পাওয়ার আসায় দিন গুণছে কচিকাচারা। ভারতসহ বিশ্বজুড়ে বিশেষত পাশ্চাত্য সংস্কৃতির দেশগুলিতে ধুমধাম করে পালন করা হবে দিনটি। ক্রিসমাসকে বড়দিন নামেই চেনেন বেশিরভাগ মানুষ। আর বড়দিন মানেই সান্তাক্লজ। 

সাধারণ মানুষ বিশেষত শিশুদের সান্তা ক্লজকে নিয়ে কৌতুহলের শেষ নেই। আজও মানুষের বিশ্বাস বড়দিনের আগে সাদা গোঁফ দাড়ির লাল পোশাক পরা সান্তা ক্লজ রাতের অন্ধকার এসে লাল ঝোলা থেকে উপহার রেখে যান চুপিসাড়ে। কিন্তু এই সান্তাক্লজকে কেমন দেখতে? এবার সামনে এল সান্তাক্লজের আসল ছবি। 

লাল পোশাক, লাল টুপি পরা, সাদা ধবধবে দাড়িওয়ালা এই মানুষটিকে। সান্তাক্লজ আসলে ছিলেন এই বিশপ যাঁর নাম ছিল সেন্ট নিকোলাস। মনে করা হয় খ্রিস্টিয় ২৮০ সালের দিকে এশিয়া মাইনর বা বর্তমান তুরস্কের পাতারা নামে অঞ্চলে তাঁর জন্ম হয়েছিল। তাঁকে আসলে কেমন দেখতে ছিল কেউই জানে না সেকথা। এবার তাঁরই আসল ছবি তুলে ধরলেন বিজ্ঞানীরা। 

সান্তার মৃত্যুর ১৭০০ বছর পর তাঁর মাথার খুলি থেকে উন্নত ফরেন্সিক প্রযুক্তি ব্যবহার করে তাঁর মুখের আদল বের করেছেন বিজ্ঞানীরা। সেই ছবিতে সান্তাকে দাড়ি ছাড়া ঠিক কেমন দেখাবে, তাও স্পষ্ট। সান্তা ক্লজকে নিয়ে রয়েছে সব ভিন্ন ভিন্ন গল্প। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সান্তার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করে থাকে। 

শুধু তাই নয়, সান্তা তাঁর উপহারের ঝুলি থেকে তাদের মনের মতো জিনিস দিয়ে যাবেন বলেও বিশ্বাস করে ছোট ছোট মুখগুলো। বড়দিনে সবার অপেক্ষা তো থাকে তার জন্যই। সান্তা এমন এক 'ঐতিহাসিক' চরিত্র নিয়ে কাহিনিও কিছু কম নেই। রয়েছে নানা দার্শনিক ভাবনাও।


```