Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুতে যাওয়ার আগে জরুরি ৫টি কাজ, বলছেন সদগুরু

দ্য ওয়াল ব্যুরো: সকালে হঠাৎ করে ঘুম (sleep ) ভেঙে গেল? তারপর কোনও কারণ ছাড়াই মনটা তেতো হয়ে গেল? সারাদিন সেই তেতো স্বাদ বয়ে বেড়াতে হল? কোনও কাজেই কি উৎসাহ পেলেন না? এমন সকাল নিশ্চয়ই কখনও না কখনও এসেছে প্রত্যেকের জীবনেই। কোনও কারণ ছা

শুতে যাওয়ার আগে জরুরি ৫টি কাজ, বলছেন সদগুরু

শেষ আপডেট: 29 July 2022 16:08

দ্য ওয়াল ব্যুরো: সকালে হঠাৎ করে ঘুম (sleep ) ভেঙে গেল? তারপর কোনও কারণ ছাড়াই মনটা তেতো হয়ে গেল? সারাদিন সেই তেতো স্বাদ বয়ে বেড়াতে হল? কোনও কাজেই কি উৎসাহ পেলেন না?

এমন সকাল নিশ্চয়ই কখনও না কখনও এসেছে প্রত্যেকের জীবনেই। কোনও কারণ ছাড়াই ঘুম ভাঙার পর থেকে মনটা বিস্বাদ হয়ে গেছে, কারও কোনও কথা, কিছুই ভাল লাগেনি দিনভর। যদি এমনটা আপনার সঙ্গে বছরে অন্তত ২ থেকে ৩ বার হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট কিছু জিনিস আপনাকে ঘুমোতে যাওয়ার আগে করতেই হবে। রোজ।

কচ্ছপকে আপেল খাইয়ে দিচ্ছে শিম্পাঞ্জি, খাচ্ছে নিজেও! কয়েক সেকেন্ডের ভিডিও মন ছুঁয়ে যাবে

কারণ প্রতিদিন ঘুমের মধ্যে প্রচুর ভালমন্দ অনুভূতিকে লালন করে মানুষ। সজাগ অবস্থায় যার কিছুই মাথায় থাকে না। সবটাই ঘটে ঘুমের অবচেতনে। আর এই অবচেতন বড় কঠিন সময়। কারণ এই সময় আপনার মাথার মধ্যে ঘুরে বেড়ানো অনুভূতিগুলি কোথাও কোনওভাবে বাধা পায় না। একনাগাড়ে মনের গহীনে জাল বিস্তার করে রাশি রাশি নেতিবাচক কিংবা ইতিবাচক ভাবনা। ঘুম ভাঙলে সারাদিনের সারাক্ষণে সেই ভাবনার রেশই থেকে যায়। ঘুমের অবচেতনে ভাবনা যদি হয় নেতিবাচক, তবে দিনের বেলায় মনও অজান্তে, অকারণেই বিস্বাদ হয়ে যায়। শুধু মনের অশান্তিই নয়, শারীরিক দিক থেকেও ঘুমের মধ্যেকার এই সমস্ত ভাবনা প্রভাবিত করে ব্যক্তিকে। জীবন থেকে এই অশান্তি দূর করে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

ঘুমোতে (sleep) যাওয়ার আগে এই পাঁচটি কাজ অবশ্যই করার পরামর্শ দিয়েছেন সদগুরু (Sadguru)-

ডিনারের সময়

যদি মাংস বা তেমন কিছু ডিনারে খান, তাহলে ঘুমের অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা আগে খাওয়াদাওয়ার পাট চুকিয়ে ফেলুন। ঘুমনোর আগেই খাবার হজম হয়ে যাওয়া চাই। ঘুমিয়ে পড়ার আগে বেশ খানিকটা জল খান।

ঘুমের আগে স্নান

ঘুমোতে যাওয়ার আগে স্নান করুন। এতে অনেকটা ফ্রেশ লাগবে। যদি ঠান্ডা জলে সমস্যা হয়, সামান্য উষ্ণ গরম জলে স্নান করুন। তবে রাতে স্নানের জল বেশি গরম যেন না হয়। স্নান মানে কিন্তু শুধুই শরীরের বাইরের অংশ থেকে ময়লা ধুয়ে ফেলা নয়। স্নান করা মানে হল মন থেকে সারাদিনের ক্লান্তি, চাপ ধুয়ে সাফ করে দেওয়া। আমাদের শরীরের ৭০ শতাংশই জল। তাই জল দিয়ে শরীর ধুলে মনও হালকা হয়ে যায়।

ঘুমের আলো

শুতে যাওয়ার আগে অরগ্যানিক কোনও তেলের আলো জ্বালান। যে কোনও তেলে তুলো চুবিয়ে সেই তুলোতে আগুন জ্বালান। শোওয়ার ঘরের কোনও এক কোণে রেখে দিন সেই আলো।

যোগ অভ্যেস

ঘুমের আগে যোগব্যায়াম করাও খুব ভাল অভ্যেস। ধ্যান করা যেতে পারে কিছুক্ষণের জন্য। তাছাড়া যোগমন্ত্র উচ্চারণও করতে পারেন ঘুমিয়ে পড়ার আগে।

মনকে বোঝান

মানুষের গড় আয়ু যদি ৬০ বছর ধরে নেওয়া হয়, তাহলে এই সারাজীবনে সে ১১০০ থেকে ১৪০০ টন খাবার খায়। তার সবটা তার শরীরে থাকে না। শরীর থেকে প্রতি মুহূর্তে কিছু না কিছু চলে যাচ্ছে, আবার নতুন কিছু সেই ফাঁকা জায়গায় ঢুকে পড়ছে। ঘুমোতে যাওয়ার আগে নিজেকে অন্তত একবার বলুন, এই শরীর বা এই মন, এদের কোনওটাই আপনি নন। শুয়ে শুয়ে ভাবুন, আপনার এই শরীর আসলে আপনি নন। এই শরীর আপনাকে একটা জীবনের জন্য কেবল ব্যবহার করতে দেওয়া হয়েছে।

https://www.youtube.com/watch?v=F5378Ag9EjA

```