Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজিরাঙায় পর্যটকদের তাড়া করেছিল গণ্ডার, ফের তেমনই দৃশ্য আফ্রিকায়! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: গতবছর আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে গন্ডারের (Rhino) তাড়া খেয়েছিলেন পর্যটকরা৷ পর্যটকবোঝাই (tourist jeep) এক গাড়ির পিছনে প্রায় ৩ কিলোমিটার ধাওয়া করে গন্ডারটি। সম্প্রতি একই রকম ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকার (South Africa) গ্রেট

কাজিরাঙায় পর্যটকদের তাড়া করেছিল গণ্ডার, ফের তেমনই দৃশ্য আফ্রিকায়! দেখুন ভিডিও

শেষ আপডেট: 29 March 2023 07:52

দ্য ওয়াল ব্যুরো: গতবছর আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে গন্ডারের (Rhino) তাড়া খেয়েছিলেন পর্যটকরা৷ পর্যটকবোঝাই (tourist jeep) এক গাড়ির পিছনে প্রায় ৩ কিলোমিটার ধাওয়া করে গন্ডারটি। সম্প্রতি একই রকম ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকার (South Africa) গ্রেটার ক্রুগার ন্যাশনাল পার্কে। আনাস্তাসিয়া চ্যাপম্যান তাঁর বন্ধুদের সঙ্গে সাফারিতে গিয়েছিলেন। সেখানেই ঘটে এই ভয়ঙ্কর ঘটনা।

ইনস্টাগ্রামে একটি ভয়ে শিউরে ওঠার মতো ভিডিও শেয়ার করেছেন আনাস্তাসিয়া। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গন্ডার খেপে গিয়ে পর্যটক বোঝাই গাড়ির পিছনে দৌড়াচ্ছে। গন্ডারটি ঘাস খাচ্ছিল, হঠাৎই তার মেজাজ বিগড়ে যায় এবং হঠাৎ করেই গাড়িটির পিছনে দৌড়াতে শুরু করে। তখনই আতঙ্কে চিৎকার করতে থাকেন পর্যটকরা।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে আনাস্তাসিয়া লিখেছেন, 'গন্ডার গাড়িটিকে ধাওয়া করেছে'।

সাফারিতে গিয়ে এমন ভয়ঙ্কর মুহূর্তের মুখোমুখি হওয়ার বর্ণনা দিয়ে চ্যাপম্যান ইনস্টাগ্রামে লিখেছেন, 'এই অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা এবং ভয়ঙ্কর। একটি ক্ষিপ্ত গন্ডার এক কিলোমিটারের বেশি পথ ধরে জিপটিকে তাড়া করেছিল যদিও গাইড পর্যটকদের নিরাপদে বের করে আনার জন্য একটা অত্যন্ত কাদা ভরা একটি রাস্তা দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পর্যটকদের নিরাপদ জায়গায় নিয়ে আসে।

গাইড জানান, এটিই এখনও পর্যন্ত তাঁর পাঁচটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে একটি। পাশাপাশি চ্যাপম্যান জানান, এই বনাঞ্চল প্রাণীদের বাসস্থান। আমরা ওখানে কেবল অতিথি।

ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিও ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, এটি আমার মিথকে ভেঙে দিয়েছে। আমার ধারণা ছিল গন্ডার বেশি জোড়ে দৌড়তে পারে না। তবে পরিসংখ্যান বলছে, আফ্রিকায় সিংহের চেয়ে গন্ডারের আক্রমণে বেশি মানুষ মারা গেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের জলদাপাড়া ন্যাশনাল পার্কে একই ঘটনা ঘটেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পর্যটকরা যখন গন্ডারের ছবি তুলছিল তখনই প্রাণীটি হঠাৎ তাদের খোলা জিপেটিকে ধাওয়া করে। চালক তাড়াহুড়ো করে গাড়িটিকে পিছনের দিকে নিয়ে যেতে গেলে জিপটি একটি গর্তে পড়ে যায়।

রাগে ফুঁসতে ফুঁসতে পর্যটকদের পিছনে ৩ কিলোমিটার ধাওয়া করল গণ্ডার, ভিডিও ভাইরাল


```