Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

পরিবেশ বাঁচাতে কংক্রিটের ফুটপাথ ভেঙে ফেলছেন এই শহরের বাসিন্দারা

বাসিন্দাদের কথায়, প্রকৃতি বাঁচলে তবে তো আমরা বাঁচব! তাই প্রকৃতিকে রক্ষা করতেই ফুটপাত ভেঙে ফেলার উদ্যোগ।

পরিবেশ বাঁচাতে কংক্রিটের ফুটপাথ ভেঙে ফেলছেন এই শহরের বাসিন্দারা

কংক্রিটের ফুটপাত ভেঙে ফেলছেন বাসিন্দারা।

শেষ আপডেট: 9 August 2024 16:37

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির গ্রাসে সারা বিশ্ব। নিত্যদিনই কোথাও না কোথাও প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। কেরলের ওয়ানাড় যার জ্বলজ্যান্ত উদাহরণ। কোথাও ধস কোথাও বা বন্যা ভয়াবহ আকার ধারণ করছে। পরিসংখ্যানের নিরিখে বেড়েছে ঝড়ের সংখ্যাও। পরিস্থিতির জন্য জলাজমি বুজিয়ে বা বনভূমি ধ্বংস করে যথেচ্ছহারে কংক্রিটের বহুতল তৈরি করাকে দায়ী করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

এর হাত থেকে নিস্তার পেতে তাই শহরাঞ্চলের রাস্তার দু'দিকে গড়ে তোলা কংক্রিটের ফুটপাত ভেঙে ফেলছেন বেলজিয়াম এবং ফ্রান্সের বাসিন্দারা। পরিবর্তে সেখানে তাঁরা পথচারীদের চলাচলের জায়গা ছেড়ে রাস্তার দুদিকে লাগাচ্ছেন গাছ। 

বাসিন্দাদের কথায়, প্রকৃতি বাঁচলে তবে তো আমরা বাঁচব! তাই প্রকৃতিকে রক্ষা করতেই ফুটপাত ভেঙে ফেলার উদ্যোগ।
বাসিন্দাদের এই কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন স্যাম বেন্টলি নামে এক পরিবেশ প্রেমী। পরিবেশ সচেতনতার ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল।

ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে পরিবেশের সপক্ষে সওয়াল করে বাসিন্দারা বলছেন,যত বেশি গাছ থাকবে তত মাটির শক্তি বৃদ্ধি হবে। তাতে একদিকে যেমন ভারী বৃষ্টিতেও বন্যা রোধ করা যাবে তেমনই তাপদাহের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। বাঁচবে বন্যপ্রাণ। তাতে শহুরে পরিবেশের মানসিক স্বাস্থ্যও উন্নত হবে। 

ভাইরাল ভিডিও-র পোস্টে নেট নাগরিকদের কেউ কেউ কৌতূহলের বশে জানতে চেয়েছেন, বেলজিয়াম, ফ্রান্সের মতো বোধদয় বাকি বিশ্বের হবে কবে?


```