
শেষ আপডেট: 17 August 2022 09:06
দ্য ওয়াল ব্যুরো: এ এক অসমবয়সী বন্ধুত্বের (friendship) গল্প। জীবনের শেষ অঙ্কে এসে নিঃসঙ্গ হয়ে পড়েন যেসব মানুষ, তাঁদের একলা (Lonely) হাতেই হাত রাখবেন একদল তরুণ-তরুণী (Youngsters)। প্রজন্মের (Generation) দূরত্ব ঘুচিয়ে বন্ধু হয়ে উঠবেন অসমবয়সী মানুষজন। বয়স্ক নাগরিকদের (Senior Citizens) সাহচর্য দিতে এমনই এক সংস্থা (Start up) তৈরি করেছেন ৩০ বছর বয়সি শান্তনু নাইডু। আর তাঁর এই স্টার্ট-আপে বিনিয়োগ (Invest) করছেন টাটা গ্রুপের (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান অশীতিপর শিল্পপতি (Industrialist) রতন টাটা (Ratan Tata)।
টাটার অফিসে বর্তমানে জেনারেল ম্যানেজার হিসাবে কাজ করেন শান্তনু। ২০১৮ সাল থেকেই রতন টাটার সহকারী হিসাবে কাজ করছেন তিনি। এই বছরেই 'গুডফেলোজ' নামে স্টার্ট আপটি খুলেছেন শান্তনু। আর তাতেই বিনিয়োগ করেছেন রতন টাটা। যদিও কত টাকা তিনি বিনিয়োগ করেছেন, তা জানা যায়নি।
শান্তনুর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রতন টাটা। মুম্বইতে মঙ্গলবার গুডফেলোজ-এর উদ্বোধনে এসে তিনি বলেন, 'একা হয়ে যাওয়া যে কেমন, তা কেউ বুঝবে না, যতক্ষন না কেউ সত্যিই একা হয়ে গিয়ে একজন সঙ্গীর প্রত্যাশায় দিন কাটাতে বাধ্য হচ্ছে।' যতক্ষণ না কেউ সত্যিই বুড়ো হচ্ছে, আর আগে পর্যন্ত বুড়ো হওয়া নিয়ে কেউ মাথায় ঘামায় না, দাবি তাঁর।
শান্তনু জানিয়েছেন, এই ধরনের সংস্থা খোলার কথা তাঁর মাথায় আসে রতন টাটার সঙ্গে তাঁর নিজের বন্ধুত্ব দেখেই। বর্ষীয়ান এই শিল্পপতিকে একাধারে নিজের বস, মেন্টর এবং বন্ধু বলেই দাবি করেন। সাড়ে পাঁচ দশকের বয়সের তফাৎ সত্ত্বেও তাঁদের সম্পর্ককে শান্তনু দুই ভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে বন্ধুত্বের সেরা উদাহরণ বলে মনে করেন।
শান্তনু জানিয়েছেন, এই মুহূর্তে মুম্বইয়ের ২০ জন বরিষ্ঠ নাগরিককে পরিষেবা দিচ্ছে গুডফেলোজ। তবে শিগগিরই পুণে, চেন্নাই এবং বেঙ্গালুরুতে মিলবে গুডফেলোজের পরিষেবা। আস্তে আস্তে গোটা দেশেই পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শান্তনু।
বুদ্ধিদীপ্ত, অনুভূতিপ্রবণ শিক্ষিত তরুণ-তরুণীদের পারিশ্রমিকের বিনিময়ে কাজে নেয় গুডফেলোজ। বয়স্ক মানুষদের সঙ্গ দেওয়াই তাঁদের প্রাথমিক কাজ। সারাদিনের কাজে টুকটাক সাহায্য করা ছাড়াও তাঁদের সঙ্গে ক্যারম কিংবা দাবা খেলা, খবরের কাগজ পড়ে শোনানো, এমনকি তাঁদের সঙ্গে দরকারে ঘুমিয়ে পড়াও সংস্থার তরুণ-তরুণীদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
যৌন হেনস্থা হয়নি, বরং তরুণীই ছোট পোশাক পরেছেন: কেরল হাইকোর্ট