Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সরকারি হাসপাতালের ক্যান্টিনে ঘুরছে ইঁদুর, দিব্যি খুঁটে খাচ্ছে খাবার! ভিডিও ঘিরে বিতর্ক

দেশের সরকারি হাসপাতালে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায়। এবার খাবারের মধ্যে ইদুঁরের অবাধ বিচরণ দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সরকারি হাসপাতালের ক্যান্টিনে ঘুরছে ইঁদুর, দিব্যি খুঁটে খাচ্ছে খাবার! ভিডিও ঘিরে বিতর্ক

শেষ আপডেট: 14 November 2023 21:01

দ্য ওয়াল ব্যুরো: কাচের শোকেসের ভিতর রাখা রয়েছে খাবার। আর তার মধ্যেই দিব্যি দৌড়ে বেড়াচ্ছে ইঁদুর। না কোনও রেস্তোঁরা নয়, সরকারি হাসপাতালের ক্যান্টিনেই দেখা গিয়েছে এই দৃশ্য। যা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে শোরগোল। ঘটনাটি চেন্নাইয়ের স্ট্যানলি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের। 

দেশের সরকারি হাসপাতালে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায়। কখনও যত্রতত্র বিড়াল, ইদুঁর কিংবা কুকুর ঘুরে বেড়ানোর অভিযোগ ওঠে। আর এবার খাবারের মধ্যে অবাধে বিচরণ করতে দেখা গেল গণেশের বাহন-কে। খাবারে ইঁদুর বাবাজির বিচরণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দ্য ওয়াল ভিডিওটির সত্যতা যাচাই করেনি। 

ভিডিওতে দেখা গিয়েছে, সংশ্লিষ্ট হাসপাতালের ক্যান্টিনের খাবারের ট্রেতে দাপটে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। এক রোগীর আত্মীয়ের হাসপাতালের ক্যান্টিনে খাবার খেতে গিয়ে দৃশ্যটি নজরে আসে। যদিও ক্যান্টিনের কর্মীদের কাছে অভিযোগ করলে তাঁরা বলেন, ওই খাবার পচে গিয়েছে। তা আর ক্রেতাদের বিক্রি করা হবে না। এর পরেই হাসপাতালের ডিন পি বালাজি ওই ক্যান্টিন বন্ধের নির্দেশ দেন। 

ঘটনাটির ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক শুরু হয়। রোগীর পরিজনের অভিযোগ, ''বিষয়টি প্রকাশ্যে আসতেই মিথ্যে কথা বলেছে ক্যান্টিনের কর্মী।'' চাপে পড়ে হাসপাতালের ডিন ডাঃ পি বালাজি জানান, আপাতত ক্যান্টিন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

যদিও এপ্রসঙ্গে ডিনের দাবি, “দীপাবলিতে দুদিন ক্যান্টিনে ছুটি ছিল। গত দুই দিন কোনও খাবার বেচাকেনা হয়নি। বাসি খাবারগুলি সরানো হয়েছে এবং বাতিল করা হয়েছে। জনসাধারণের কাছে বিক্রি করা হয়নি। ঠিকভাবে পরিচ্ছন্ন না করা অবধি বন্ধ থাকবে হাসপাতালের ক্যান্টিন।”


```