
শেষ আপডেট: 13 April 2022 03:56
দ্য ওয়াল ব্যুরো: হতাশা, বিচ্ছেদ, নিষ্ঠুরতা জর্জরিত এই পৃথিবীতে প্রতিদিন বহু মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। জীবনকে বহন করার শক্তি হারিয়ে ফেলেন তাঁরা, ঘিরে ধরে রাশি রাশি নেতিবাচকতা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের শিকার হন যাঁরা, তাঁদের মধ্যেও এমন আত্মঘাতী হওয়ার প্রবণতা দেখা যায় আকছার। সেই সমস্ত নির্যাতিতা মহিলার পাশে দাঁড়িয়ে একটি ফেসবুক (Facebook) পোস্ট করলেন জনৈক যুবক (Rape Victim Marry)। সদর্পে ঘোষণা করলেন তিনি ধর্ষিতাকেও বিয়ে করতে প্রস্তুত।
আরও পড়ুন: একরত্তির পায়ের হাড় কেটে হাতে জুড়লেন ডাক্তারবাবুরা! মেডিকেল কলেজে অসাধ্য সাধন
ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে একটি পোস্টারে কয়েকটি ইংরেজি শব্দ লিখে নিয়ে বুকের কাছে তা ধরে দাঁড়িয়ে আছেন এক যুবক (Rape Victim Marry)। সেই ছবিই ভাইরাল হয়েছে। পোস্টারে লেখা আছে ‘আমি ধর্ষিতাকে বিয়ে করতে প্রস্তুত। কিন্তু দয়া করে আত্মহত্যা করবেন না।’
যুবকের এই পোস্টের পর শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। নেটিজেনরা কেউ কেউ তাঁর এই বার্তাকে স্বাগত জানিয়েছেন। তবে বেশিরভাগই নানা পরামর্শ উপদেশে ভরিয়ে দিয়েছেন যুবককে। কেউ কেউ বলেছেন, ধর্ষিতাদের পাশে দাঁড়াতে হয় মানসিকভাবে। শুধু বিয়ে করলেই সব মিটে যায় না। নেটিজেনদের কেউ আবার বলেছেন, কেউ বিয়ে করেনি বলেই কি আত্মহত্যার পথ বেছে নেয় ধর্ষিতারা? এটা খুবই নীচ চিন্তাভাবনা। বিয়েতেই সব হয় না। বিয়ে করে কেউ কাউকে উদ্ধার করে দেয় না।
অনেকে অবশ্য ধর্ষিতাদের বিয়ে করতে চাওয়া ওই যুবকের পাশেই দাঁড়িয়েছেন। বলছেন, আজও অনেকেই কোনও ধর্ষিতা বা নির্যাতিতার হাত ধরতে গেলে অনেকবার ভাবেন। এই যুবক খোলা মনে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, যাতে বেঘোরে প্রাণটাই না চলে যায় আত্মহত্যার মাধ্যমে।