Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

রণবীরকে বাঁচানোর দায়িত্বে এই আইনজীবী, সম্পর্ক রয়েছে দেশের প্রাক্তন প্রধান বিচারপতির সঙ্গে

বাবা-মায়ের সঙ্গম বিতর্কে রণবীর আল্লাবাদিয়ার নামে দেশজুড়ে অভিযোগ জমা পড়েছে। অসম-মহারাষ্ট্র সহ দেশের অন্যান্য রাজ্য থেকে সমন পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্ত মামলা একত্র করে একটি মামলা করার আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।

রণবীরকে বাঁচানোর দায়িত্বে এই আইনজীবী, সম্পর্ক রয়েছে দেশের প্রাক্তন প্রধান বিচারপতির সঙ্গে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 15 February 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে নিয়মিত শুনানি শুরু হয়। এই দিনের আলোচিত মামলাগুলির মধ্যে অন্যতম ছিল ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ রণবীর আল্লাবাদিয়ার করা মন্তব্য ও তা নিয়ে চলা বিতর্ক। ইউটিউবারের আইনজীবী হিসেবে অভিনব চন্দ্রচূড় মামলাটি পেশ করেন। অভিনব চন্দ্রচূড়কে নিয়েই এরপর চর্চা শুরু হয়। কে এই ব্যক্তি? কীভাবে জুড়লেন রণবীরের মামলায়, কৌতুহল দেখাতে শুরু করেন নেটিজেনরাও।

বাবা-মায়ের সঙ্গম বিতর্কে রণবীর আল্লাবাদিয়ার নামে দেশজুড়ে অভিযোগ জমা পড়েছে। অসম-মহারাষ্ট্র সহ দেশের অন্যান্য রাজ্য থেকে সমন পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্ত মামলা একত্র করে একটি মামলা করার আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। পাশাপাশি শুক্রবার রণবীরের আইনজীবী অভিনব তাঁর আগাম জামিনের আবেদনও জানান। অভিনব চন্দ্রচূড়ের এই পদবী শুনেই উঠতে শুরু করে প্রশ্ন। অনেকেই পরিচয় জানতে চেয়ে বিভিন্ন পোস্টের নিচে কমেন্টও করেন। 

জানা গিয়েছে, তিনি দেশের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ছেলে। দীর্ঘ আট বছর পর সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন রণবীর আল্লাবাদিয়ার হাত ধরে। কোথায় ছিলেন আট বছর? কেন প্র্যাক্টিস করেননি সুপ্রিম কোর্টে? এক সাক্ষাৎকার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিনব বম্বে হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। ২০১৬ সালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হন তাঁর বাবা ডিওয়াই চন্দ্রচূড় এবং পরবর্তীতে ভারতের প্রধান বিচারপতির পদে আসীন হন। বাবার সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন অভিনব সেখানে কোনও মামলা লড়েননি।

ডিওয়াই চন্দ্রচূড় তাঁর বিদায়ী ভাষণে জানিয়েছিলেন, দুই ছেলে অভিনব ও চিন্তনকে সুপ্রিম কোর্টে মামলা লড়ার আমন্ত্রণ জানালেও, তাঁরা তা পেশাগত সততার কারণে প্রত্যাখ্যান করেন। 

অভিনবর ব্যাপ্তি মামলা মোকদ্দমাতেই আবদ্ধ নয়। তিনি একজন বিখ্যাত লেখকও। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ল স্কুল থেকে ডক্টর অফ দ্য সায়েন্স অফ ল (JSD) ও মাস্টার অফ দ্য সায়েন্স অফ ল (JSM) ডিগ্রি পেয়েছেন। হার্ভার্ড ল স্কুল থেকে মাস্টার অফ ল (LLM) ডিগ্রি পান। আইনজীবী হিসেবে আন্তর্জাতিক আইনি সংস্থা গিবসন, ডান ও ক্রাচারের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি, তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বইও লিখেছেন। 

সুপ্রিম কোর্টে শুক্রবার রণবীরের মামলা ওঠে। দ্রুত শুনানির আবেদন জানানো হয়। যদিও প্রধান বিচারপতির তরফে জানানো সম্ভব নয়। শুনানির নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। আপাতত ভার্চুয়ালি উপস্থিত হয়ে এই মামলা চালাচ্ছেন অভিনব চন্দ্রচূড়।


```