Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবি ঠাকুরের প্রেসক্রিপশন! আজও সযত্নে রাখা জোড়াসাঁকোর ওষুধের দোকানে, দেখুন আপনিও

দ্য ওয়াল ব্যুরো: জোড়াসাঁকো (Jorasanko) ঠাকুর বাড়ির পাশেই ২৭৮, রবীন্দ্র সরণিতে এক প্রাচীন ওষুধের দোকান (Rabi Thakur Prescription), নাম ‘মহাত্মা অ্যান্ড কোং’ (Mahatma@Co)। এই দোকানের নামের সঙ্গে জড়িয়ে আছে এক গল্প। এই গল্প যেন বাঙালির অনাথ হয়

রবি ঠাকুরের প্রেসক্রিপশন! আজও সযত্নে রাখা জোড়াসাঁকোর ওষুধের দোকানে, দেখুন আপনিও

শেষ আপডেট: 5 July 2022 09:35

দ্য ওয়াল ব্যুরো: জোড়াসাঁকো (Jorasanko) ঠাকুর বাড়ির পাশেই ২৭৮, রবীন্দ্র সরণিতে এক প্রাচীন ওষুধের দোকান (Rabi Thakur Prescription), নাম ‘মহাত্মা অ্যান্ড কোং’ (Mahatma@Co)। এই দোকানের নামের সঙ্গে জড়িয়ে আছে এক গল্প। এই গল্প যেন বাঙালির অনাথ হয়ে পড়া দিনের গল্প, জোড়াসাঁকো জুড়ে কান্নার গল্প। আবার এই গল্পই কবিগুরুকে ঘিরে বাঙালির আবেগের এক প্রমাণের গল্প।

সালটা ১৯৪১। শান্তিনিকেতনের বাড়িতে অসুস্থ হয়ে পড়েছেন কবি। ২৫ জুলাই কবিকে আনা হল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, চিকিৎসার জন্য। ৩০ জুলাই কবির শরীরে অস্ত্রোপচার হল। শরীরের একটা অংশ ফুটো করে প্রস্রাব বের করার রাস্তা করা হল। অপারেশন করেছিলেন ডক্টর ললিতমোহন বন্দ্যোপাধ্যায়। অপারেশন সফল হলেও শরীরের যন্ত্রণা কমল না। দিনকেদিন আরও অসুস্থ, আরও দুর্বল হয়ে পড়ছেন কবি।

২ আগস্ট, এলেন ডক্টর জে পি সরকার। তিনি একটি বিশেষ ওষুধের মিশ্রণ বানানোর জন্য প্রেসক্রিপশন লিখে দিলেন। সেই মিশ্রণের জন্য পাঁচটি ওষুধ লিখেছিলেন ডাক্তার। সেগুলি হল পিল সাইট্রাস, সোডি বাইকার্ব, পট অ্যাসিডাস, সিরাপ রোজ এবং এজন এড। প্রেসক্রিপশনের শেষে লেখা ছিল, ‘মিক্সচার ফর ওয়ান ডোজ’। আর নীচে লেখা, ‘সেন্ড এইট সাচ ওয়ান ডোজ এভরি ফোর আওয়ার্স’। এই মিশ্রণ তৈরির জন্য ওষুধ এসেছিল সেই মহাত্মা অ্যান্ড কোং দোকান থেকেই। তবু শেষ রক্ষা হল না। ৭ অগস্ট মারা গেলেন কবি।

সে সময় মহাত্মা অ্যান্ড কোং দোকানের মালিক রাধাবিনোদ রায়। কবীর মৃত্যুর পাঁচ দিন আগের এই প্রেসক্রিপশন সযত্নে দোকানে বাঁধিয়ে রেখেছিলেন তিনি। দোকানের বর্তমান কর্ণধার শম্ভুনাথ রায়। তিনি বলেন, এই প্রেসক্রিপশন তাঁদের কাছে ইতিহাসের সাক্ষী। তাঁদের দোকানের সম্পদ। প্রজন্মের পর প্রজন্ম ধরে কবিগুরুর শেষ কিছুদিনের স্মৃতির সাক্ষী হয়ে রয়েছে জোড়াসাঁকোর এই ২৭৮, রবীন্দ্র সরণির মহাত্মা অ্যান্ড কোং।

স্তন ক্যানসার সারল ওষুধে, পার্শ্বপ্রতিক্রিয়াহীন ড্রাগ ট্রায়ালে ম্যাজিক করলেন বিজ্ঞানীরা


```