
শেষ আপডেট: 27 July 2022 09:26
দ্য ওয়াল ব্যুরো: ৫০০ মিটার (500 meter paper) লম্বা কাগজে সম্পূর্ণ কোরান (Quran) লিখে বিশ্ব রেকর্ড (World Record) গড়লেন কাশ্মীরের (Kashmir) ক্যালিগ্রাফার (Calligrapher)।
কাশ্মীরি ক্যালিগ্রাফার মুস্তাফা-ইবন-জামিল। তাঁর বয়স ২৭ বছর। কাশ্মীরের গুরেজ ভ্যালির বন্দীপরার বাসিন্দা তিনি। তিনি ৫০০ মিটার লম্বা কাগজে ফুটিয়ে তুলেছেন পবিত্র কোরান। সম্প্রতি কাশ্মীরি ফোটোজার্নালিস্ট বাসিত জাগার মুস্তাফার বানানো কোরানসহ একটি ভিডিও আপলোড করেছেন।
ক্যালিগ্রাফার মুস্তাফা মাত্র সাত মাসে এই কোরান লেখার কাছ সম্পন্ন করেছেন। লিঙ্কন বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়েছে তাঁর এই কোরান। প্রতিদিন ১৮ ঘন্টা করে তিনি এই কাজ করতেন।
মুস্তাফা বলেন, তিনি হাতের লেখা ভাল করার জন্যই ক্যালিগ্রাফি শিখতেন। তারপর প্র্যাকটিস করার জন্য তিনি লিখতে থাকেন নিজের নাম ও কোরানের পংক্তি। এইভাবেই একদিন তাঁর মাথায় আসে পুরো কোরান লেখার কথা। তারপর থেকেই শুরু যাত্রা।
এই ভিডিও দেখে অজস্র মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
লকডাউনে বানিয়ে ফেলেছেন আস্ত বিমান! কেরলের ইঞ্জিনিয়ারের কীর্তিতে অবাক নেটদুনিয়া