Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

প্রিন্সিপালের চুলের মুঠি ধরে মার শিক্ষিকার, ভিডিও ভাইরাল হতেই শাস্তি জুটল দু'জনেরই

মধ্যপ্রদেশের এক সরকারি স্কুলের এই ভিডিও নজরে আসতেই দু'পক্ষের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিল স্কুল কর্তৃপক্ষ। 

প্রিন্সিপালের চুলের মুঠি ধরে মার শিক্ষিকার, ভিডিও ভাইরাল হতেই শাস্তি জুটল দু'জনেরই

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 6 May 2025 16:50

দ্য ওয়াল ব্যুরো: স্কুল শুরু হওয়ার পর থেকেই প্রিন্সিপালের সঙ্গে কথা কাটাকাটি। বেলা গড়াতেই মুখে মুখে কথা বদলে গেল হাতাহাতিতে। প্রিন্সিপালের চুলের মুঠি ধরেই বেধরক মার শিক্ষিকার। মধ্যপ্রদেশের এক সরকারি স্কুলের এই ভিডিও নজরে আসতেই দু'পক্ষের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিল স্কুল কর্তৃপক্ষ (Principal, Librarian Get Into Fistfight)। 

জানা গিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৩০০ কিমি দূরে অবস্থিত একলব্য আদর্শ বিদ্যালয়ের। ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যায়, একের অপরের সঙ্গে ঝগড়া করছেন দুই শিক্ষিকা। এরইমধ্যে প্রিন্সিপাল ওই শিক্ষিকাকে সপাটে চড় মারেন। এমনকী তাঁর ফোন কেড়ে মাটিতে আছাড় মেরে ফেলে দেন। 

'ম্যাডাম, আমাকে চড় মারার সাহস হল কীভাবে আপনার?' মেঝে থেকে ফোন কুড়িয়ে প্রশ্ন করেন শিক্ষিকা। এরপর আবারও তাঁর হাত থেকে ফোন কেড়ে দ্বিতীয়বার আছাড় মারেন প্রিন্সিপাল। তিনি নিজের ফোনেই রেকর্ড করতে শুরু করেন। এমন সময়ে পাল্টা প্রিন্সিপালকে চড় মেরে দেন ওই শিক্ষিকা।  

ঝগড়ার মধ্যেই প্রিন্সিপালের ওড়না টেনে নেন শিক্ষিকা। এর প্রতিক্রিয়ায় তাঁকে জাপটে ধরে মারধর শুরু করেন। 

ভিডিওতেই এক বালকের গলার স্বর বলা যায়। সে বলে, 'মা ছেড়ে দাও।' এরপরই তাঁদের ঝামেলা মেটাতে মাঝখানে ঢুকে পড়েন এক মহিলা। তিনি বলতে থাকেন, 'ছেড়ে দিন। ম্যাডামের লেগে যাবে।' কিছুক্ষণের মধ্যে দুজনের মারপিট থামাতে সফল হন তিনি। প্রত্যক্ষদর্শীদের মধ্যেই কয়েকজন গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। মুহূর্তে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিও স্কুল কর্তৃপক্ষের নজরে এসেছে। দুই শিক্ষিকাকেই সাসপেন্ড করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, কাজ নিয়ে দু'জনের মতপার্থক্য হয়েছিল। সেই থেকেই ঝামেলার সূত্রপাত।

ভাইরাল ভিডিও নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন,'যে মহিলা ঝামেলা থামাতে এসেছিলেন উনিই সত্যিই ভালো মানুষ। বাকি দু'জন শিক্ষিত হলেও তাঁর মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে।' অনেকেই আবার ওই শিক্ষিকাকে দোষ দিয়ে লিখেছেন, 'উনি চালাকি করে ভিডিও শুরু করেন। যোগ্য জবাব পেয়েছেন তিনি।'


```