
নিজস্ব ছবি
শেষ আপডেট: 2 January 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিশ্ব যখন নতুন বছরে পা দিয়েছে তখন এই বছরের ৩৬৫ দিন কেমন যাবে, তা সম্পর্কে নানা প্রশ্ন ঘুরছে মানুষের মনে। বাবা ভাঙ্গার ২০২৫ সালের বিশ্বব্যাপী বিপর্যয়ের পূর্বাভাস বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে আবার লন্ডনে বসবাসরত ৩৮ বছর বয়সি হিপনোথেরাপিস্ট, নিকোলাস আজুলা তাঁর একাধিক ভবিষ্যদ্বাণী নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন। ২০১৮ সালে করোনার পূর্বাভাস সঠিকভাবে দেওয়ার জন্য পরিচিত আজুলা ২০২৫ সালের জন্য কী বলছেন? জেনে নেওয়া যাক।
সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, আজুলা জানিয়েছেন, ২০২৫ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। মানবিকতাহীন একটা বছর দেখবে পৃথিবী। ধর্ম ও জাতীয়তাবাদের নামে মানুষ একে অপরের গলা কেটে ফেলবে। রাজনৈতিক কারণে খুন লেগেই থাকবে।
বিশ্বব্যাপী সংঘাতের পাশাপাশি, আজুলা এমন একটি ভবিষ্যতও দেখতে পাচ্ছেন যেখানে বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনা ঘটবে। তাঁর ধারণা, চলতি বছরে যে বৈজ্ঞানিক জিনিস তৈরি হচ্ছে তার ফলে এমন কিছু একটা হবে যাতে অতিরিক্ত বৃষ্টি হবে। হতে পারে ভয়াবহ বন্যাও। ক্ষতিগ্রস্থ হতে পারে যা লাখ লাখ বাড়ি ধ্বংস করে দেবে এবং লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে পড়বে। তাঁর মতে, সমুদ্রের স্তরের উত্থান বিভিন্ন শহরকে পুরোপুরি ডুবিয়ে দিতে পারে।
ভূরাজনৈতিক দিক থেকেও তিনি পূর্বাভাস দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক পতন ঘটবে এবং বিশ্ব অর্থনীতি চরম মুদ্রাস্ফীতির সম্মুখীন হবে। তবে এই অস্থিরতার মধ্যেও তিনি এক বিরল মুহূর্ত দেখতে পাচ্ছেন, তা হল ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মধ্যে মিল।
নিকোলাস আজুলা তাঁর ভবিষ্যদ্বাণী ক্ষমতার উৎস হিসেবে ১৭ বছর বয়সে একটি অদ্ভুত স্বপ্ন দেখার অভিজ্ঞতাকে উল্লেখ করেছেন। তাঁর দাবি, সেই স্বপ্নে একটি রহস্যময় চরিত্র তাঁকে ভবিষ্যতের ঘটনা সম্পর্কে জানান। এরপর থেকে তিনি ভবিষ্যৎ দেখতে পান।
আগে এমনকিছু প্রেডিকশন তিনি করেছেন যা বাস্তবে সত্যি হয়েছে। সেই তালিকায় রয়েছে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন, ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই-এর উত্থান, নটরডম ক্যাথিড্রালে আগুন ও করোনা।
নিজের অতীতের অভিজ্ঞতা নিয়ে আজুলা জানিয়েছেন, তিনি প্রথমে এই বিশেষ ক্ষমতার কথা বুঝতে পারেননি। বলেন, 'আমি দেখেছিলাম, আমি মিশরে একজন রানি ছিলাম, চীনের একজন দর্জি ছিলাম, হিমালয়ে এক নারী সন্ন্যাসী ছিলাম। আফ্রিকায় জন্মগ্রহণ করে আমি ছিলাম একজন যাদুকরী। তারপর আমি জন্মগ্রহণ করি একজন সিংহ হিসেবে।' তিনি পুনর্জন্মে বিশ্বাসী এবং মনে করেন, 'মৃত্যু কখনওই শেষ নয়, কারণ আত্মা কখনও মরে না। আমরা আবার জন্ম নিই।'
এবার ২০২৫ সালের জন্য নিকোলাস আজুলার এই ভবিষ্যদ্বাণীগুলির বাস্তবতা কী, সেটাই এখন দেখার।