Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Potato Chips: একটা আলুর চিপসের দাম নাকি দেড় লাখেরও বেশি! কী বিশেষত্ব এই স্ন্যাকসটির

দ্য ওয়াল ব্যুরো: আর পাঁচটা আলুর চিপসের মতোই এটাও গোলাকার, গোবেচারা (Potato Chips)। কিন্তু এই চিপসের দিকে তাকিয়ে কেউ ভাবতে পারছেন একটি মাত্র চিপসের দাম কত হতে পারে? অনলাইনে এই চিপসের পিসটি বিক্রির জন্য তোলা হয়েছে। দাম উঠেছে প্রায় দু’লাখ

Potato Chips: একটা আলুর চিপসের দাম নাকি দেড় লাখেরও বেশি! কী বিশেষত্ব এই স্ন্যাকসটির

শেষ আপডেট: 12 May 2022 07:38

দ্য ওয়াল ব্যুরো: আর পাঁচটা আলুর চিপসের মতোই এটাও গোলাকার, গোবেচারা (Potato Chips)। কিন্তু এই চিপসের দিকে তাকিয়ে কেউ ভাবতে পারছেন একটি মাত্র চিপসের দাম কত হতে পারে? অনলাইনে এই চিপসের পিসটি বিক্রির জন্য তোলা হয়েছে। দাম উঠেছে প্রায় দু’লাখ টাকার কাছাকাছি!

আরও পড়ুন: রেকর্ড পড়ল টাকার দাম, চলতি সপ্তাহে দ্বিতীয়বার

কিন্তু ব্যাপারটা কী? সামান্য একটা চিপস (Potato Chips) কেন এত দামে বিক্রি হচ্ছে? আর কেনই বা প্যাকেটে না ভরে একটা মাত্র চিপসের পিস বিক্রি করা হচ্ছে? কী বিশেষত্ব এই আলুর চিপসটির?

চিপসটি লন্ডনের এক ব্যক্তি ই-বে নামক অনলাইন কেনাবেচার সাইটে বিক্রির জন্য তুলেছেন। দাম ধার্য করা হয়েছে ২ হাজার ইউরো, ভারতীর মুদ্রায় যা ১ লাখ ৬৩ হাজার টাকার কাছাকাছি। চিপসটি (Potato Chips) প্রিঙ্গলস কোম্পানির চিপস।

জানা গেছে, গত ৩ মে ই-বে’তে এই চিপস বিক্রির জন্য দেওয়া হয়েছে। এটি অনিয়ন ফ্লেভারের চিপস। যিনি চিপসটি এভাবে ঘটা করে  বিক্রি করতে চান তিনি বলেছেন, এটি এক্কেবারে ‘ব্র্যান্ড নিউ’ একটা চিপসের পিস, একে আগে ব্যবহার করা হয়নি, খোলা হয়নি এবং কোনওভাবে চিপসটি ক্ষতিগ্রস্তও হয়নি।

এই চিপসের আকৃতিটাও এর এত দাম ওঠার কারণ বলে মনে করেছেন বিক্রেতা। বলেছেন, এই চিপসটি একেবারে অভিনব আকৃতির অধিকারী। এর মাথার দিকে একটা অদ্ভুত রকমের ভাঁজ রয়েছে। বাকি অংশের সঙ্গে সেই ভাঁজ সুন্দরভাবে খাপ খেয়ে গেছে। আর সেই কারণেই নাকি চিপসটার দাম এত!

পৃথিবীর আনাচে কানাচে দিন-রাত কতই না আজব ঘটনা ঘটে। ইন্টারনেটের সুবাদে সেসব বাকিরাও জানতে পারেন। লন্ডনের এই চিপসের খবরটাও তেমনই। কে এই লাখটাকার চিপস কেনে সেটাই এখন দেখার।


```