Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাতিল জামাকাপড় সমুদ্রপথে পাচার ব্রিটেন থেকে আফ্রিকা! কীভাবে পরিবেশ দূষণ একাধিক দেশে

দ্য ওয়াল ব্যুরো: ফেলে দেওয়া জামাকাপড়ের (Discarded Clothes) কারণে পরিবেশ দূষণ (Environmental Crisis) ঘটছে, এমন কথা কখনও শুনেছেন? বায়োডিগ্রেডেবল হওয়ার জন্য পরিবেশের কোনও ক্ষতি করে না আমাদের পোশাক, এমনটাই ধারণা। কিন্তু বিপুলা এ পৃথিবীতে যে অব

বাতিল জামাকাপড় সমুদ্রপথে পাচার ব্রিটেন থেকে আফ্রিকা! কীভাবে পরিবেশ দূষণ একাধিক দেশে

শেষ আপডেট: 28 July 2022 12:13

দ্য ওয়াল ব্যুরো: ফেলে দেওয়া জামাকাপড়ের (Discarded Clothes) কারণে পরিবেশ দূষণ (Environmental Crisis) ঘটছে, এমন কথা কখনও শুনেছেন? বায়োডিগ্রেডেবল হওয়ার জন্য পরিবেশের কোনও ক্ষতি করে না আমাদের পোশাক, এমনটাই ধারণা। কিন্তু বিপুলা এ পৃথিবীতে যে অবাক হওয়ার মতো কত ঘটনাই ঘটে চলেছে, তার কতটুকুই বা জানতে পারি আমরা?

আসলে দ্রুত পরিবর্তনশীল ফ্যাশন জগতে খুব তাড়াতাড়িই পুরনো হয়ে যায় যে কোনও জামা। কয়েকবার পরার পরেই ফেলে দিতে হয় সেগুলি। সেইসব ফেলে দেওয়া জামা থেকেই নাকি ঘটছে পরিবেশ দূষণ। ব্রিটেনের (UK) ফেলে দেওয়া
এই ধরনের পোশাক নাকি সমুদ্র পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঘানা (Ghana) সহ পশ্চিম আফ্রিকার (West Africa) একাধিক দেশের সৈকতে, যার জেরে আটকে যাচ্ছে (Clogging) নদী, সমুদ্রের স্বাভাবিক গতি।

জানা যাচ্ছে, ফ্যাশন দুনিয়ায় একবার ফেলনা হয়ে গেলেই সেই বিপুল পরিমাণ বাতিল জামাকাপড় জাহাজে করে ব্রিটেন থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য দেশে। সেসব জামাকাপড়ের মান বেশিরভাগ সময়ই এতটাই খারাপ, যে, তা দ্বিতীয়বার পরার অযোগ্য। এর ফলে নদী, সমুদ্র সহ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হচ্ছে সেগুলি।

আক্রা এবং ঘানার জেমসটাউনের সৈকতে দেখা যাচ্ছে এমনই দৃশ্য। বিপুল পরিমাণ ব্যবহারের অযোগ্য জামাকাপড় এসে জমা হচ্ছে সৈকতগুলিতে, যার ফলে বুজে যাচ্ছে সমুদ্র।

সূত্র থেকে জানা যাচ্ছে, শুধু ব্রিটেন নয়, ইউরোপের একাধিক দেশ, এমনকি, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকা থেকে প্রায় দেড় কোটি জামাকাপড় এইভাবে পাঠিয়ে দেওয়া হয় আক্রাতে। বছরের পর বছর ধরে এভাবেই জমতে জমতে আক্রার ২০ মিটার এলাকা জুড়ে জামাকাপড়ের পাহাড় তৈরি হয়ে গেছে। আশ্চর্য এই দূষণের প্রভাব পড়ছে পরিবেশের উপর।

শুধু ঘানা নয়, আটাকামা মরুভূমি এবং চিলিতেও ঘটছে একই ঘটনা। সূত্রের খবর, প্রতি বছর ৩৯ হাজার টন বর্জ্য জামাকাপড় বিভিন্ন উন্নত দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় এই দেশগুলিতে। ব্রিটেনে ব্যবহৃত জামাকাপড়ের ৭০ শতাংশই নাকি এইভাবে সমুদ্রপথে পাচার করে দেওয়া হয় বিভিন্ন দেশে, জানা যাচ্ছে এমনটাই।

ভিনগ্রহীদের সঙ্গে যুদ্ধ চিনা ড্রাগনের, ‘খবর’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট! গল্প ফেঁদে গ্রেফতার যুবক


```