Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠাকুমার সমাধির ওপর 'জাম্বো' পুরুষাঙ্গ বানাল নাতি, অণ্ডকোষসহ তার ওজন জানলে চোখ কপালে উঠবে

দ্য ওয়াল ব্যুরো: মৃত ঠাকুমার সমাধির উপরে নাতি তৈরি করেছে পুরুষাঙ্গ (Penis)। বিশাল সাইজের এই পুরুষাঙ্গ তৈরির কারণ হিসাবে তিনি বলেছেন, তাঁর ঠাকুমার প্রাণবন্ত জীবনকে স্মরণ করে রাখতেই এই সিদ্ধান্ত। সমাধির (cemetery) উপরে পুরুষাঙ্গ! এ ও যে সম্

ঠাকুমার সমাধির ওপর 'জাম্বো' পুরুষাঙ্গ বানাল নাতি, অণ্ডকোষসহ তার ওজন জানলে চোখ কপালে উঠবে

শেষ আপডেট: 1 August 2022 07:14

দ্য ওয়াল ব্যুরো: মৃত ঠাকুমার সমাধির উপরে নাতি তৈরি করেছে পুরুষাঙ্গ (Penis)। বিশাল সাইজের এই পুরুষাঙ্গ তৈরির কারণ হিসাবে তিনি বলেছেন, তাঁর ঠাকুমার প্রাণবন্ত জীবনকে স্মরণ করে রাখতেই এই সিদ্ধান্ত। সমাধির (cemetery) উপরে পুরুষাঙ্গ! এ ও যে সম্ভব তা চোখে না দেখলে তো বিশ্বাস করাই অসম্ভব।

সাড়ে পাঁচ ফুট লম্বা এই পুরুষাঙ্গ এবং অণ্ডকোষের ওজন প্রায় ২৭৩ কেজি। তাই চোখে পড়তেও কোনও অসুবিধা হচ্ছে না। মেক্সিকোর এক সমাধি ক্ষেত্রে সমাধির উপরে এমন অদ্ভুত মূর্তি দেখে হতভম্ব সবাই।  

মৃতার নাতি আলভারো জানিয়েছেন, তাঁর ঠাকুমা ছিলেন ভীষণ আধুনিকা। তিনি সর্বদায় মেক্সিকোর সব চিরাচরিত প্রথা, সেক্স নিয়ে লুকোচুরি এই সবের বিরুদ্ধে গিয়ে কথা বলতেন।

৯৯ বছর বয়সে মৃত্যু হয় ঠাকুমা ক্যাটারিনার। মেক্সিকোর মিসান্তালা গ্রামে তাঁকে ডাকা হত ডোনা ক্যাটা নামে। তাঁর পুরুষাঙ্গের প্রতি মোহ সম্পর্কে গ্রামের সকলেই প্রায় জানতেন। তিনি ‘পুরুষাঙ্গ’-কে কেবলমাত্র যৌনাঙ্গ হিসাবে দেখতেন না। ক্যাটারিনার মতে পুরুষাঙ্গ হল সম্মানের প্রতীক।

ক্যাটারিনা তাঁর পরিবারের কাছে একটা পুরুষাঙ্গকে বর্ণনা করতে গিয়ে বলতেন, সমস্যাকে কখনও বেশি পাত্তা দিতে নেয়। সমস্যা যখন সামনে আসে তখন সোজা হয়ে দাঁড়িয়ে লড়াই করতে হয়।  

ইসিদ্রো নামের যে ইঞ্জিনিয়ার এই মূর্তিটি বানিয়েছেন তিনি বলেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম ওঁরা মজা করছেন। কিন্তু তারপরে বুঝলাম ব্যাপারটা সত্যি। এক মাস ধরে ১২ জন মিলে এই পুরুষাঙ্গ বানান।

যাঁরা সমাধির উপর পুরুষাঙ্গের এই মূর্তি মেনে নিতে পারছেন না, তাঁদের উদ্দেশে ক্যাটারিনার নাতি বলেছেন, এই ব্যাপারটা সমালোচনার ঊর্ধ্বে। এ সব নিয়ে তাঁদের কোনও মাথাব্যথা নেয়।  

পৃথিবীর ‘স্পিড’ বাড়ছে, ছোট হয়ে আসছে দিন! সময়ের হিসেব যাচ্ছে গুলিয়ে


```