Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আবার মেয়ে হয়েছে! সদ্যোজাতকে হাসপাতালেই ফেলে এসেছিল মা, চিকিৎসকের ভিডিওতে মন ভিজল পরিবারের

চিকিৎসক সুষমা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও (Instagram Video) শেয়ার করেন।

আবার মেয়ে হয়েছে! সদ্যোজাতকে হাসপাতালেই ফেলে এসেছিল মা, চিকিৎসকের ভিডিওতে মন ভিজল পরিবারের

ভিডিও বার্তা চিকিৎসকের

শেষ আপডেট: 29 April 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে হওয়ার খবরে অসন্তুষ্ট স্বামী ও তাঁর পরিবার। সন্তান জন্মের পর মা কেমন আছেন? সেই খোঁজটুকুও নেয়নি কেউ। এমনকি সদ্যোজাতকে (Newborn Baby Girl) হাসপাতালে ফেলে রেখেই চলে গেল পরিবার। ওই হাসপাতালেরই এক মহিলা চিকিৎসক ভিডিও বার্তায় এই ঘটনা জানিয়েছেন। তাঁর কথা শুনেই মেয়েকে ফিরিয়ে নিয়ে যায় পরিবারের লোকেরা (Parents abandon newborn girl at hospital)।

 এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুষমা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও (Instagram Video) শেয়ার করেন। তিনি বলেন, "গতকালই এই সদ্যোজাতর জন্ম হয়েছে। সে তার মায়ের দ্বিতীয় কন্যা সন্তান। এর আগে এক মেয়ের মৃত্যু হয়েছে। ফের কন্যা সন্তান হওয়ায় বাড়ির লোকেরা খুশি নয়। শিশুটির বাবা তো ফোন করে খোঁজও নেয়নি। পরিবার বলছে শিশুটিকে হাসপাতালেই রেখে আসতে।" তিনি আরও বলেন, "একজন মহিলা হিসেবে আমার খারাপ লাগছে। যেখানে, আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা, সুনীতা উইলিয়ামসকে (Sunita Williams) আমরা দেখেছি যিনি ৯ মাস মহাকাশে ছিলেন, এই শিশুটিও ৯ মাস তার মায়ের পেটে ছিল, সেও নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবে।' তবে ২১-এর দশকেও কিছু মানুষের এমন মানসিকতা দেখে উদ্বিগ্ন সুষমা।' 

View this post on Instagram

A post shared by Dr Sushma (@drsushmamogri)

এই ভিডিওর কমেন্ট সেকশনে বিভিন্ন মন্তব্য করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। একজন লিখেছেন, 'আমরা কন্যা সন্তানের জন্য মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। আমার ছেলের জন্মের ছয় বছর পর আমার ছোট্ট পরীকে কাছে পেয়েছি। গর্ভাবস্থার ২৮ সপ্তাহে তার জন্ম হয়েছে। এরপর কঠিন লড়াই চলেছে। এখন তার ১৬ মাস বয়স। বাবা ও দাদার চোখের মণি আমার মেয়ে।' কেউ কেউ আবার লিখেছেন, 'আমার একটি মেয়ে চাই, আমাকে দিয়ে দিন, ওকে আমি মানুষ করব।' 

এর কয়েকদিন পরই আরও একটি ভিডিও শেয়ার করেন ওই মহিলা চিকিৎসক। তিনি জানান, 'আমরা যখন শিশুটির পরিবারকে জানালাম যে সোশ্যাল মিডিয়ায় ৩৫ লক্ষ মানুষ তাঁদের সন্তানকে দেখেছেন। বহু মানুষ তাকে দত্তক নিতে চেয়েছেন। বহু চেষ্টার পরও অনেকে সন্তান সুখ পাচ্ছেন না, তাঁরা পেয়েও হারিয়ে ফেলছেন, এই সব কথা শুনে নিজের ভুল বুঝতে পারে ওই পরিবার। নিজের সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে রাজি হন তাঁরা।' 

View this post on Instagram

A post shared by Dr Sushma (@drsushmamogri)

সদ্যোজাতর পরিবারের এই মত বদলের জন্য সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, 'আপনারা না থাকলে হয়তো এটি সম্ভব হত না।' 


```