
শেষ আপডেট: 15 June 2022 10:19
দ্য ওয়াল ব্যুরো: আবার একটা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। সোশ্যাল মিডিয়ায় এখন এটাই হয়ে উঠেছে নতুন ট্রেন্ড। ছবির খুঁটিনাটি যেখানে চোখ ধাঁধিয়ে দেয়। অপটিক্যাল ইলিউশনের রহস্য ভেদ করতে মাথার ঘাম পায়ে ফেলেন নেটিজেনরা। কেউ কেউ আবার সহজেই লুকনো রহস্য খুঁজে বের করে আনেন, তাতে যেমন মনের তৃপ্তি, তেমনই হয় চোখের আরাম।
সম্প্রতি নেট মাধ্যমে যে অপটিক্যাল ইলিউশনটি ভাইরাল হয়েছে তাতে রয়েছে ঘোড়া (Horses)। একটা-দুটো নয়। অনেক ঘোড়া ছড়িয়ে রয়েছে সেই ছবিতে। এখন প্রশ্ন হল ঘোড়ার সংখ্যা কত?
ছবিতে একটি বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। সেখানেই দাঁড়িয়ে রয়েছে ঘোড়াগুলি। আমেরিকার বিখ্যাত এক চিত্রশিল্পী এই ছবিটি এঁকেছেন। অনেক বুদ্ধি খাটিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। সেই ছবিই এখন ইন্টারনেটে ঘুরছে অপটিক্যাল ইলিউশনের ধাঁধা হয়ে।
বলা হচ্ছে, এই ছবিতে ঠিক কটি ঘোড়া রয়েছে, তার সঠিক উত্তর প্রথম সুযোগেই খুঁজে পেয়েছেন এমন লোক একদম হাতেগোনা। মাত্র ১ শতাংশ মানুষ এই ইলিউশনের সমাধান করতে পেরেছেন। বাকিদের সকলের উত্তরই ভুল।
ক’টি ঘোড়া আছে এই ছবিতে?
ছবিটিতে রয়েছে মোট ৭টি ঘোড়া। অনেকেই সবকটি ঘোড়া খুঁজে পাননি। সাধারণভাবে ৪ কিংবা ৫ উত্তর আসে। ছবিটি যিনি এঁকেছেন, সেই চিত্রশিল্পীর অবশ্য দাবি এখানে ৫টি ঘোড়া রয়েছে। কিন্তু না, বিশ্লেষকরা দেখিয়েছেন, পাঁচের বেশি ঘোড়া এই ছবির মধ্যেই লুকিয়ে আছে। যাঁরা শুধু ঘোড়ার মাথা গুনবেন, তাঁরা সঠিন উত্তর পাবেন না। কিন্তু একটু খেয়াল করলেই, যদি শরীরের অন্যান্য অংশ নজর করা যায়, দেখা যাবে ৭টি ঘোড়াই রয়েছে ছবিতে।
আরও পড়ুন: এই ছবিতে একটা পান্ডা লুকিয়ে আছে, খুঁজে দেখুন তো… ইলিউশনেই হবে চোখের পরীক্ষা