Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Delivery box scam: অনলাইন শপিং করে বাক্সটা ফেলে দেন? ব্যাঙ্কের টাকা হাপিশ হয়ে যেতে পারে

আজকাল ডিজিটাল যুগে প্রতারণার সুযোগ অনেক বেড়ে গিয়েছে। সামান্য সতর্কতাগুলো আপনাকে একটি বড় প্রতারণার হাত থেকে বাঁচাতে পারে।

Delivery box scam: অনলাইন শপিং করে বাক্সটা ফেলে দেন? ব্যাঙ্কের টাকা হাপিশ হয়ে যেতে পারে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 May 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: আজকাল জীবনে গতি যত বেড়েছে, ডিজিটাল জগতের ওপর আমাদের নির্ভরতা পাল্লা দিয়ে বেড়েছে। তাই এখন অনলাইন শপিং আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর (e-commerce site) দৌলতে এক ক্লিকেই ঘরে বসে জিনিস এসে যাচ্ছে হাতের কাছে।

আমরা যখন অনলাইনে কিছু অর্ডার (online order) করি, সেটা আসে একেবারে সুন্দরভাবে প্যাক করা একটি বাক্সে। আমরা প্রোডাক্টটা নিয়ে নিই, বাক্স খুলে জিনিস বার করে সেটা ইচ্ছেমতো যেখানে সেখানে ফেলে দিই। আর এখানেই লুকিয়ে থাকে বিপদ- যা ‘ডেলিভারি বক্স স্ক্যাম’ (Delivery box scam) নামে পরিচিত।

জেনে নিন ডেলিভারি বক্স স্ক্যাম আসলে কী?

যদি আপনি ডেলিভারি বক্স খেয়াল দেখেন, তাহলে চোখে পড়বে উপরের লেবেলে (যা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে বক্সের গায়ে আটকে দেওয়া হয়)। তাতে থাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

•    নাম
•    মোবাইল নম্বর
•    ইমেল ঠিকানা
•    অর্ডার সম্পর্কিত তথ্য (অনেক ক্ষেত্রেই)

এইসব তথ্য কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু জেনে নেওয়ার জন্য যথেষ্ট। এই তথ্যের অপব্যবহার করে স্ক্যামাররা সহজেই আপনার থেকে ব্যাঙ্কের হদিশ খুঁজে বার করে নিতে পারে।

এখন দেখে নেওয়া যাক পুরো স্ক্যামটা কীভাবে ঘটে ধাপে ধাপে:

•    আপনি অনলাইনে কিছু অর্ডার করলেন।
•    প্রোডাক্টটি বাড়িতে পৌঁছে গেল।
•    আপনি বাক্স খুলে প্রোডাক্ট নিয়ে বাক্সটা বাইরে ফেলে দিলেন।
•    স্ক্যামাররা সেই বাক্স কুড়িয়ে নেয়, যেটার উপর আপনার ব্যক্তিগত তথ্য লেখা রয়েছে।
•    এরপর তারা আপনাকে ফোন করে জানতে চায় আপনার অর্ডার করা প্রোডাক্টের ফিডব্যাক। অনেক সময় তারা বলে, আপনি যদি ফিডব্যাক দেন, তাহলে পরবর্তী অর্ডারে ১০% বা তার বেশি ছাড় পেতে পারেন।
•    আপনি রাজি হলে তারা একটি লিঙ্ক পাঠিয়ে সেখানে তথ্য, ফিডব্যাক জানাতে বলে।
•    সেই লিঙ্কে লুকানো থাকে ম্যালওয়্যার, যা ফোন বা কম্পিউটারে ঢুকে গিয়ে ব্যক্তিগত তথ্য (personal information) ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য (bank account information) চুরি করে নেয়।

এইভাবে আপনি কিছু বোঝার আগেই প্রতারণার শিকার হয়ে যেতে পারেন।

কীভাবে নিজেকে রক্ষা করবেন?

১. ডেলিভারি বক্স ফেলার আগে অবশ্যই ওই লেবেলের তথ্য মুছে ফেলুন বা স্ক্র্যাচ করে দিন তাতে। পেন-নাইফ, পার্মানেন্ট মার্কার অথবা আইডেন্টিটি প্রোটেকশন রোলার স্ট্যাম্প ব্যবহার করতে পারেন।
২. অপরিচিত কারও পাঠানো লিঙ্কে কখনও ক্লিক করবেন না- বিশেষ করে যদি সেটা ‘ডিসকাউন্ট’ বা ‘অফার’-এর প্রলোভন দিয়ে পাঠানো হয়।

এই সামান্য সতর্কতাগুলো আপনাকে একটি বড় প্রতারণার হাত থেকে বাঁচাতে পারে। আজকাল ডিজিটাল যুগে প্রতারণার সুযোগ অনেক বেড়ে গিয়েছে। অল্প বয়সিদের অনেক ক্ষেত্রে সাবধান করা সহজ হলেও বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন নানা স্ক্যামের শিকার হয়ে পড়ছেন বৃদ্ধ-বৃদ্ধারা, যাঁরা অতটাও টেক-স্যাভি নন।


```