Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৭ বছরে পা দিতে চলেছে বিশ্বের 'সবচেয়ে বুড়ো' বিড়াল! কে সে

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন প্রাণীর আয়ু বিভিন্ন রকম। কুকুরের গড় আয়ু কেমন ১২-১৩ বছর, হাতির ক্ষেত্রে তা আবার ৫০ বছর। বিড়ালের ক্ষেত্রে তা সাধারণত ১০ বছর। তবে সম্প্রতি এমন এক বিড়ালের খোঁজ মিলেছে, যার বয়স প্রায় ২৭ ছুঁই ছুঁই। এই তথ্য সামনে আসার

২৭ বছরে পা দিতে চলেছে বিশ্বের 'সবচেয়ে বুড়ো' বিড়াল! কে সে

শেষ আপডেট: 26 November 2022 10:26

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন প্রাণীর আয়ু বিভিন্ন রকম। কুকুরের গড় আয়ু কেমন ১২-১৩ বছর, হাতির ক্ষেত্রে তা আবার ৫০ বছর। বিড়ালের ক্ষেত্রে তা সাধারণত ১০ বছর। তবে সম্প্রতি এমন এক বিড়ালের খোঁজ মিলেছে, যার বয়স প্রায় ২৭ ছুঁই ছুঁই। এই তথ্য সামনে আসার পরেই বিশ্বের সবচেয়ে প্রবীণ বিড়ালের (oldest cat in the world) তকমা লেগেছে তার গায়ে। পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ বিড়াল হিসেবে গিনিস বুকে (Guiness book of world records) নাম তুলে ফেলেছে ব্রিটেনের 'ফ্লসি' (flossy)।

ফ্লসির মালিক ভিকি গ্রিন ব্রিটেনের লিভারপুলের বাসিন্দা। গত অগস্ট মাস থেকে ভিকির ছায়াসঙ্গী ফ্লসি। ইউকে ক্যাট ওয়েলফেয়ার চ্যারিটি ক্যাট প্রটেকশন নামক সংস্থা থেকে ফ্লসিকে দত্তক নিয়েছেন ভিকি।

ওই সংস্থা সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে ব্রিটেনে জন্ম হয়েছিল ফ্লসির। ভিকির আগে অনেকেই দত্তক নিয়েছিলেন বিড়ালটিকে। তবে গত ৩ মাসে ধরে ভিকির সঙ্গে দিব্যি আনন্দে দিন কাটছে ফ্লসির।

গত বৃহস্পতিবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ফ্লসিকে বিশ্বের প্রবীণতম বিড়ালের তকমা দেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটে কালো ও বাদামি বর্ণের ফ্লসির জন্ম সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে, যা থেকে জানা যাচ্ছে, তার বয়স এখন ২৬ বছর ৩৩০ দিন। অর্থাৎ আর মাসখানেক পরেই ২৭ বছরে পা দেবে ফ্লসি।

ভিকি জানিয়েছেন বয়সের কারণে দৃষ্টিশক্তি কমে গেছে ফ্লসির। কানেও কিছুটা কম শোনে সে। তবে তার জন্য দস্যিপনায় খামতি নেই। দিব্যিই লম্ফঝম্প করে বাড়ি মাতিয়ে রাখে সে। তার একাধিক খেলনা রয়েছে বলে জানিয়েছেন ভিকি। এমনকী, তার একটি ব্যক্তিগত ছোট্ট কম্বলও রয়েছে। সারাদিন ধরেই বাড়িময় ছুটে ছুটে খেলা করার পর ক্লান্ত হয়ে গেলে ওই কম্বলের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়ে ফ্লসি।

ফ্লসিকে পেয়ে দারুণ খুশি ভিকি। এখন তো তাঁর ছায়াসঙ্গী 'পৃথিবীর সবচেয়ে বুড়ো বিড়াল'। তিনি জানিয়েছেন, সামনের ডিসেম্বরেই সাতাশ বছরে পা দেবে ফ্লসি। ধুমধাম করে তার জন্মদিন উদযাপন করা হবে বলে জানিয়েছেন ভিকি।

এর আগে বিশ্বের প্রবীণতম বেড়াল ছিল পাফ। ৩৮ বছর ৩ দিন বয়সে মৃত্যু হয়েছিল তার। পাফের পর ফ্লসিই এখন নীলগ্রহের সবচেয়ে বৃদ্ধ বিড়াল।

গ্যালারিতে ট্রাম্পের মেয়ে কার সঙ্গে? ওদিকে জামাইয়ের বৈঠক নিয়ে জল্পনা


```