Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টি ভেজা কলকাতা থেকে গঙ্গার তলায় মেট্রো, ২৫ বছর পর এই শিল্পীর হাত ধরেই ফিরল শহরের স্মৃতি

বৃষ্টি ভেজা কলকাতা থেকে গঙ্গার তলায় মেট্রো, ২৫ বছর পর এই শিল্পীর হাত ধরেই ফিরল শহরের স্মৃতি

শেষ আপডেট: 3 September 2024 20:08

দ্য ওয়াল ব্যুরো: মাঝে চলে গেছে ২৫ বছর। শহরের ধুলোমাখা রাস্তাঘাট, পুরনো বাড়ির দেওয়াল বা কলকাতার চেনা গন্ধ পাল্টেছে অনেকটাই। পাল্টেছে উত্তর কলকাতার পুরনো বাড়ি ঘর, বদলে জায়গা করেছে বহুতল। এই চেনা কলকাতার চিত্র আর আজকের কলকাতাকে চেনার মাঝেই শিল্পীর ক্যামেরায় ধরা পড়েছে তিলোত্তমার নানা রূপ। যে রূপ তিনি শুধু ক্যামেরাবন্দি করেই রাখেননি, ফ্রেমে বাঁধিয়ে তুলে ধরেছেন জনসাধারণের জন্য। মুম্বইবাসী হলেও অম্বরনাথ সিংহর এই সমস্ত ছবির প্রদর্শনী হয়ে গেল তাঁর জন্মস্থান কলকাতায়। 

শহরের সঙ্গে নাড়ির টান ভোলার নয়, তাঁর কথায় বার বার উঠে আসছিল এই লাইনটি। ২৫ বছর আগে কলকাতা ছেড়ে স্বপ্ননগরীতে গিয়ে আজ তিনি বিনোদন জগতে প্রতিষ্ঠিত। সফল তথ্যচিত্র পরিচালক সঙ্গে নাম করেছেন অ্যানিমেশন জগতেও। টেলিভিশন, বিজ্ঞাপন জগতে তাঁর অবাধ যাতায়াত। 

এতকিছুর পরও প্রদর্শনীর স্থান হিসেবে কেন কলকাতাই? সঙ্গীত শিল্পী নীল ডায়মন্ডের গান "আই সেড, আই অ্যাম" উদ্ধৃত করে তাঁর সাফ জবাব, "এক সময় দ্বন্দ্ব ছিল তিনি কি শুধুই প্রবাসী নাকি এখনও এই শহরে! এখন আর সেই দ্বন্দ্ব নেই। নাড়ির টান এখানেরই।" অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে হল তাঁর প্রদর্শনী 'লস্ট অ্যান্ড ফাউন্ড'। কলকাতা ও হাওড়া সঙ্গে হাওড়া ব্রিজের নতুন পুরনো একাধিক ছবি স্থান পেয়েছে সেখানে। স্মৃতির পাতায় চোখ বোলাতে বোলাতে অম্বরনাথ জানান, বাবা স্বর্গীয় রণেন্দ্রনাখ সিংহ ছিলেন গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্র্যাফট কলেজের কৃতি ছাত্র। হাতেখড়ি সেখানেই। 

২৭ অগাস্ট থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন অশোক বিশ্বনাথান। চলে ২ সেপ্টেম্বর পর্যন্ত। মা'কে উৎসর্গ করেই এই প্রদর্শনীর আয়োজন করেন শিল্পী। 


```