Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এমপ্লয়ি কোড ৪৪০v! ওলা ইলেকট্রিকের 'হাই-ভোল্টেজ' কর্মীকে দেখে মুগ্ধ ইন্টারনেট

দ্য ওয়াল ব্যুরো: ওলা-ইলেক্ট্রিকের নতুন কর্মী সে (Ola Electric's new employee)। গলায় ঝুলছে সচিত্র পরিচয়পত্র। সেই ছবিতে নিষ্পাপ চোখ মেলে জুলজুল করে তাকিয়ে আছে সে। পরিচপত্রে এমপ্লয়ি কোড, ৪৪০v! কিন্তু তা সত্ত্বেও ভয় পাওয়া তো দূর, তাকে দেখলেই আ

এমপ্লয়ি কোড ৪৪০v! ওলা ইলেকট্রিকের 'হাই-ভোল্টেজ' কর্মীকে দেখে মুগ্ধ ইন্টারনেট

শেষ আপডেট: 1 August 2023 13:04

দ্য ওয়াল ব্যুরো: ওলা-ইলেক্ট্রিকের নতুন কর্মী সে (Ola Electric's new employee)। গলায় ঝুলছে সচিত্র পরিচয়পত্র। সেই ছবিতে নিষ্পাপ চোখ মেলে জুলজুল করে তাকিয়ে আছে সে। পরিচপত্রে এমপ্লয়ি কোড, ৪৪০v! কিন্তু তা সত্ত্বেও ভয় পাওয়া তো দূর, তাকে দেখলেই আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছেন যে কেউ। নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে নতুন কর্মী 'বিজলি'!

বিজলি (Bijlee) আদতে একটি কুকুর। ওলা ইলেক্ট্রিকের বেঙ্গালুরুর অফিসই তার বর্তমান ঠিকানা। সেখানকার কর্মীদের আদরে আহ্লাদে দিব্যি রয়েছে সে। তাঁরাই তার নামকরণ করেছেন, এমনকী, ভালবেসে অফিসের নতুন কর্মী হিসেবে স্বীকৃতিও দিয়েছেন তাকে। তাঁকে একটি সচিত্র পরিচয়পত্র বানিয়ে দিয়েছেন ওলা ইলেক্ট্রিকের সহ প্রতিষ্ঠাতা ভবিশ আগরওয়াল (Bhavish Aggarwal)। সেই পরিচয়পত্রের ছবি ভবিশ নিজেই শেয়ার করেছেন টুইটারে। তাতে দেখা যাচ্ছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্ট্যান্ডার্ড ভোল্টেজ, অর্থাৎ ৪৪০v হল বিজলীর এমপ্লয়ি কোড।

তার রক্তের গ্রুপ লেখা রয়েছে 'PAW+ve', অর্থাৎ থাবা শব্দটিকে মজা করে ঘুরিয়ে ব্যবহার করা হয়েছে। এছাড়া তার যোগাযোগের মাধ্যম হিসেবে লেখা রয়েছে 'স্ল্যাক' মেসেজিং প্ল্যাটফর্মের কথা। তার আপৎকালীন যোগাযোগ হল 'বিএ', অর্থাৎ ভবিশের অফিস।

ভবিশ ছবিগুলি টুইটারে পোস্ট করার পর থেকেই সেগুলি রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। লোকজন হার্ট ইমোজি এবং মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট সেকশন।

একজন লিখেছেন, 'অসাম পসাম।'

অন্যএকজনের মন্তব্য, 'বিজলি নামটা আমার খুব পছন্দ হয়েছে!'

'কী মিষ্টি!' মন্তব্য তৃতীয়জনের।

তৃণমূল বিধায়ক রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালেন, ‘ও’ পজিটিভ দরকার ছিল


```