Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই পাখির বিষ্ঠা মুখে মাখলেই চকচক করবে ত্বক! একবার ফেসিয়ালের খরচ ১৪ হাজার

দ্য ওয়াল ব্যুরো: নিজেকে সুন্দর দেখাতে নানা ধরনের ফেসপ্যাক (Face pack) ব্যবহার করেন অনেকেই। ভেষজ প্যাকের গুণে চামড়ার উজ্জ্বলতা বৃদ্ধি থেকে শুরু করে বলিরেখা কমার মতো অনেক সমস্যারই সমাধান হয়। তবে, সৌন্দর্য বাড়াতে পাখির বিষ্ঠার (bird poop) ফেস

এই পাখির বিষ্ঠা মুখে মাখলেই চকচক করবে ত্বক! একবার ফেসিয়ালের খরচ ১৪ হাজার

শেষ আপডেট: 9 April 2023 12:11

দ্য ওয়াল ব্যুরো: নিজেকে সুন্দর দেখাতে নানা ধরনের ফেসপ্যাক (Face pack) ব্যবহার করেন অনেকেই। ভেষজ প্যাকের গুণে চামড়ার উজ্জ্বলতা বৃদ্ধি থেকে শুরু করে বলিরেখা কমার মতো অনেক সমস্যারই সমাধান হয়। তবে, সৌন্দর্য বাড়াতে পাখির বিষ্ঠার (bird poop) ফেসপ্যাক ব্যবহার! এমন কোনও কিছুর কথা ভাবতে পারবেন না অনেকেই।

জাপানে নাইটিঙ্গেল পাখির বিষ্ঠা দিয়ে বানানো বিশেষ একপ্রকার ফেসপ্যাক বেশ জনপ্রিয়। তবে, এই ফেসপ্যাক কিন্তু সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। বরং নামিদামি সেলিব্রেটিরাই এই ফেসপ্যাক ব্যবহার করার ক্ষমতা রাখেন। এক এক বারে এই প্যাক ব্যবহার করতে খরচ হয় ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,০০০ টাকা।

টম ক্রুজ, ভিক্টোরিয়া বেকহ্যাম সহ একাধিক সেলিব্রিটি ইতিমধ্যেই ব্যবহার করেছেন এই প্যাক। পাশাপাশি, জাপানের নাট্যশিল্পীরাও মেকআপের সময়ে ব্যবহার করে থাকেন এই প্যাকটি। দীর্ঘদিন ধরেই পাখির মল দিয়ে বানানো এই প্যাক ব্যবহারের রীতি চলে আসছে জাপানে।

কিন্তু বিশেষ কী আছে এই প্যাকে? গবেষণায় দেখা গেছে যে নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় গুয়ানিন নামক একপ্রকার উৎসেচক থাকে যা চামড়াকে নরম রাখে। ফলে, জাপান বেড়াতে গেলে এবং সাধ্য থাকলে একবার অন্তত এই প্যাক ব্যবহার করা যেতেই পারে।

১৩৮ বছর পর মেয়ে হল বংশে! জন্মেই রেকর্ড একরত্তির, আনন্দে আত্মহারা পরিবার


```