Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বজুড়ে সমুদ্রে ভাসছে প্রায় ২০ লক্ষ মেট্রিক টন প্লাস্টিক কণা, আতঙ্কিত গবেষকরা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব উষ্ণায়ণের ফলে বরফ গলছে অবিরত। জলস্তর বাড়ছে। পৃথিবীর জন্য যা খুব নিরাপদ নয়। নীল গ্রহে দূষণের পরিমাণ যেভাবে বাড়ছে তাতে রীতিমত আতঙ্কিত গবেষকরা। সম্প্রতি সামনে এসেছে আরও এক ভয়ঙ্কর খবর। সমুদ্র নিয়ে নতুন এক গবেষণা (new stu

বিশ্বজুড়ে সমুদ্রে ভাসছে প্রায় ২০ লক্ষ মেট্রিক টন প্লাস্টিক কণা, আতঙ্কিত গবেষকরা

শেষ আপডেট: 3 April 2023 07:16

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব উষ্ণায়ণের ফলে বরফ গলছে অবিরত। জলস্তর বাড়ছে। পৃথিবীর জন্য যা খুব নিরাপদ নয়। নীল গ্রহে দূষণের পরিমাণ যেভাবে বাড়ছে তাতে রীতিমত আতঙ্কিত গবেষকরা। সম্প্রতি সামনে এসেছে আরও এক ভয়ঙ্কর খবর। সমুদ্র নিয়ে নতুন এক গবেষণা (new study) বলছে, বিশ্বজুড়ে আনুমানিক ১৭০ ট্রিলিয়ন প্লাস্টিক কণা (Microplastic) সমুদ্রে ভাসছে। যার ওজন প্রায় ২০ লক্ষ মেট্রিক টন।

সম্প্রতি এক জার্নালে এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে। গবেষণাটি করেছেন ক্যালেফোর্নিয়ার দুটি সংস্থার গবেষক। লিসা এম এরডল, মার্কাস এরিকসেন ও উইন কাউগার। তাঁদের সঙ্গে এই গবেষণার কাজে ছিলেন আরও ছয় জন গবেষক।

এই গবেষণা সম্পর্কে গবেষক জানাচ্ছেন, বাস্তব পরিস্থিতিটা প্রত্যাশার চেয়ে বেশ খারাপ। ৯ বছর আগে এক সমীক্ষার পর অনুমান করা হয়েছিল যে সমুদ্রে ৫ লক্ষ কোটি প্লাস্টিক কণা ভাসছে। কিন্তু এত কম সময়ের মধ্যে সেই ভাসমান প্লাস্টিকের কণা এত পরিমাণ বেড়েছে যে সেটা ১৭০ ট্রিলিয়নে পৌঁছে গেছে। এই ঘটনা সত্যিই আতঙ্কের।

কিন্তু কেন এই মাইক্রোপ্লাস্টিক সমুদ্রের জন্য ক্ষতিকারক। গবেষকরা জানাচ্ছেন, এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলোর ব্যাস ৫ মিলিমিটারের কম। বড় প্লাস্টিক গুলোকে তাও সমুদ্র থেকে তোলা সম্ভব হলেও এই ছোট্ট কণা গুলো তোলা সম্ভব হয় না। তাছাড়া সামুদ্রিক জীব এগুলোকে খাবার ভেবে ভুল করে। ফলে, এই কণাগুলো জীববৈচিত্র্যের ক্ষতির কারণ। এদের জন্য বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়।

প্রসঙ্গত, প্লাস্টিক ব্যবহার নিয়ে বিশ্ববাসীকে সচেতন করা হলেও প্লাস্টিকের ব্যবহার কমানো সেভাবে সম্ভব হচ্ছে না। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সমুদ্র দূষণ সমন্ধে সচেতন হতে হবে। নইলে সামুদ্রিক জীবজগতে তার প্রভাব পড়বে।

বাবাকে মারতে এসেছিল শত্রুরা, তিনি পালাতেই গুলিতে খুন ১০ বছরের ছেলে


```