Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কিং চার্লস নাকি প্রিন্স হ্যারির বাবা নন! মুখ খুললেন যুবরানি ডায়ানার হেয়ারড্রেসার

গুঞ্জনে কার্যত জল ঢেলে দিলেন ডায়ানার তৎকালীন হেয়ারড্রেসার রিচার্ড ডেল্টন।

কিং চার্লস নাকি প্রিন্স হ্যারির বাবা নন! মুখ খুললেন যুবরানি ডায়ানার হেয়ারড্রেসার

শেষ আপডেট: 30 September 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: আড়াই দশকেরও বেশি সময় আগে মৃত্যু হয়েছে যুবরানি ডায়ানার। কিন্তু তাঁকে নিয়ে বা তাঁর পরিবারকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি ফের একটি গুঞ্জন শোনা যায়। উঠে আসে বিস্ফোরক তথ্য। ডায়ানার দ্বিতীয় পুত্র সন্তানের বাবা নাকি কিং চার্লস নয়। যার প্রমাণ দিচ্ছে তাঁর চুল। তবে, এই গুঞ্জনে জল ঢেলে দিলেন ডায়ানার তৎকালীন হেয়ারড্রেসার। 

ঘটনাটা ঠিক কী? 

বেশ কয়েক বছর ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল ডায়ানার দ্বিতীয় পুত্র সন্তান প্রিন্স হ্যারির বাবা নাকি কিং চার্লস নয়। উঠে আসে ডায়ানার রাইডিং ইনস্ট্রাক্টর জেমস হেউইতের নাম। কথা ওঠে, প্রিন্স হ্যারির বাবা নাকি হেউইতই। এই নিয়ে গুঞ্জন শোনা গেলেও মুখ খুলতে দেখা যায়নি কাউকে। 

এবার সেই গুঞ্জনে কার্যত জল ঢেলে দিলেন ডায়ানার তৎকালীন হেয়ারড্রেসার রিচার্ড ডেল্টন। নিজের জীবনে এক জায়গায় তিনি লিখেছেন 'ইটস অল অ্যাবাউট হেয়ার।' সেখান থেকেই ফের মাথাচারা দেয় এই গুঞ্জন। 

ডেল্টন জীবনীতে লেখেন, 'প্রিন্স হ্যারির জন্ম হয় ১৯৮৪ সালে আর ডায়ানার সঙ্গে হেউইতের দেখা হয় তার প্রায় ২ বছর পরে ১৯৮৬ সালে। তাই এটা অসম্ভব।'

ডেল্টনের কথায়, 'চুল নিয়ে যত সমস্যা। কিন্তু প্রিন্স হ্যারি ডায়ানার বাবার বাড়ির দিকের চুলের ধরন পেয়েছেন। ডায়ানা, তাঁর বোন ও ভাইদের সকলের চুল আমি দেখেছি। সকলেরই লালচে চুল। এবং সেটাও উজ্জ্বল লাল।'

হেয়ারড্রেসার আরও বলেন, 'হ্যারির পিতৃ পরিচয় নিয়ে যেভাবে কথা উঠত তা দেখে রীতিমতো বিরক্ত হতেন ডায়ানা।'

প্রিন্স হ্যারির পিতৃ পরিচয় নিয়ে এত কথা সেসময় উঠেছিল  যে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন হেউইত। তিনি ২০০২ সালে একটি বিবৃতিতে জানিয়েছিলেন, 'আমি হ্যারির বাবা, এমন কথা উঠছে অনেকদিন ধরে। কিন্তু এর কোনও সম্ভাবনাই নেই। আমি বুঝতে পারছি মানুষ এই নিয়ে খুবই কৌতূহলী কিন্তু আমার যেসময় ডায়ানার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। তখন হ্যারি পৃথিবীতে চলে এসেছে।'


```