
শেষ আপডেট: 13 August 2022 14:14
দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ছবির ধাঁধা, নেট পাড়ায় প্রায়শই আমাদের নজর কাড়ে। কিন্তু এইসব ইলিউশনের ক্ষেত্রে যেমন মজা থাকে, তেমনই থাকে মস্তিষ্কের খেলা। ক্ষুরধার মস্তিষ্কের অধিকারীরাই সহজে বলে দিতে পারেন এই ধাঁধার উত্তর।
সম্প্রতি নেট দুনিয়ায় এমনই এক অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। যে ছবি আপনার দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতাকে জটিল ধাঁধার মধ্যে ফেলবে। চ্যালেঞ্জ এটাই যে, একবার দেখে আপনাকে খুঁজে বার করতে হবে লুকিয়ে থাকা উত্তর।
এবার আসা যাক এই ইলিউশনের কথায়। এই ছবিতে দেখা যাচ্ছে দুটি গাছ ও তার শাখা-প্রশাখাকে। এখানেই রয়েছে ছবির টুইস্ট। সেই গাছের মধ্যেই লুকিয়ে আছে মানুষের মুখ! হ্যাঁ, আপনার কাছে এটাই চ্যালেঞ্জ যে, সেই মুখগুলিকে খুঁজে বার করতে হবে।

এই ছবিতে একটা দু'টো নয়, লুকিয়ে আছে ৯টা মানুষের মুখ! অনেকেই প্রথম দেখাতে সেই নয়টি মুখ খুঁজে পাবেন না। এক ঝলকে তিন চারটি মুখ খুঁজে বের করছেন অনেকেই। কেউ কেউ আবার ছয় সাতটা। কিন্তু ৯টা?
হ্যাঁ, সেই নয়টা মুখ যদি আপনি খুঁজে পান তবে বলাই যায় আপনার পর্যবেক্ষণ ক্ষমতা সত্যিই অভাবনীয়। এমন কেন ইলিউশন নেই যা আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে। তবে হ্যাঁ মাথায় রাখতে হবে এই ইলিউশন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটালে হবে না। এর জন্য সময় মাত্র ১১ সেকেন্ড। দেখুন তো কয়টা মুখ আপনি খুঁজে পেলেন।