Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

২৪ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে ভয়ঙ্কর সৌরঝড়, রেডিও-টেলি যোগাযোগে বড় ক্ষতির আশঙ্কা

আজ ১৬ ডিসেম্বর ও আগামিকাল এই সৌরঝড়ের দাপট থাকবে। এমনকি ১৮ তারিখ অবধি ঝাঁকে ঝাঁকে তেজস্ক্রিয় রশ্মি পৃথিবীর দিকে ছুটে আসবে।

২৪ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে ভয়ঙ্কর সৌরঝড়, রেডিও-টেলি যোগাযোগে বড় ক্ষতির আশঙ্কা

শেষ আপডেট: 16 December 2023 16:25

দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসেই ভয়ঙ্কর সৌরঝড় আছড়ে পড়ার সতর্কবার্তা শুনিয়েছিল ন্যাশনাল ওশিয়ানিক এন্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)। সেই ধাক্কা অল্পের উপর দিয়ে গেছে। তবে বিপদ কাটেনি। সূর্যে নাকি প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে। সূর্যের করোনায় ভয়ঙ্কর ঝড় উঠেছে। আর সেই সৌরঝড় তেড়ে আসছে পৃথিবীর দিকে। এক নয় একাধিক জিওম্যাগনেটিক স্টর্ম পৃথিবীকে আঘাত করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। আজ ১৬ ডিসেম্বর ও আগামিকাল এই সৌরঝড়ের দাপট থাকবে। এমনকি ১৮ তারিখ অবধি ঝাঁকে ঝাঁকে তেজস্ক্রিয় রশ্মি পৃথিবীর দিকে ছুটে আসবে।

প্রায় সাড়ে ৯ কোটি মাইল দূরে সূর্য থেকে ছুটে এসে পৃথিবীতে আছড়ে পড়বে গনগনে সৌররশ্মিরা। কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। দুই মেরুতে ঘনঘন উজ্জ্বল হয়ে উঠবে মেরুজ্যোতি। পৃথিবীতে হামলা চালাতে পারে সূর্যের প্লাজমা থেকে আসা ‘করোনাল মাস ইজেকশান (সিএমই)’-ও।        ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সূর্যের পরিমণ্ডলে একটি ছিদ্র লক্ষ্য করা গেছে। সেই ফাটল পথেই প্রবল বেগে সৌরবায়ু ছিটকে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে। 

What is a geomagnetic storm?

বিজ্ঞানীরা বলছেন, সানস্পট AR3514 থেকে ধেয়ে আসছে সৌরকণারা। G3 ক্লাসের সৌরঝলক বা সোলার ফ্লেয়ার ঢুকে পড়বে পৃথিবীর বায়ুমণ্ডলে। সংঘাত হবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে।   

সৌরপদার্থবিজ্ঞানীরা বলছেন, আমাদের পৃথিবীর যেমন অ্যাটমস্ফিয়ার আছে, সূর্যের তেমন অ্যাটমস্ফিয়ার আছে। সূর্যের পিঠ (সারফেস) ও তার উপরের স্তর যাকে বলে সোলার করোনা। সারফেসের গড় তাপমাত্রা ৫৬০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোথাও ৫৮০০ ডিগ্রি আবার কোথাও ৫২০০ ডিগ্রি সেলসিয়ারের কাছাকাছি। করোনার তাপমাত্রা সেখানে প্রায় ২ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কখনও তারও বেশি। এই তাপমাত্রার তারতম্য হতে থাকে সবসময়।

এই করোনা স্তর যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই সৌরঝড়ের জন্ম হয়। এই করোনা উচ্চতাপমাত্রার প্লাজমা আবরণে ঢাকা। এখান থেকেই বেরিয়ে আসে তড়িদাহত কণার স্রোত। প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়ে মহাকাশে। একেই বলে সৌরঝড়।  শুধু মহাকাশই নয়, সেই কণার স্রোত প্রভাবিত করে পৃথিবীর বায়ুমণ্ডলকেও। সূর্যের চৌম্বকক্ষেত্রে বিশাল পরিমাণ শক্তি রয়েছে। মাঝে মাঝে সেখানে বিকট বিস্ফোরণ হয় ঠিক পরমাণু বোমা ফাটার মতো। সেই শক্তি বেরিয়ে আসে যাকে বলে ‘করোনাল মাস ইঞ্জেকশন।’ এর ফলেই প্রচণ্ড গতির সৌরকণা ও সৌরঝড় পৃথিবীর উপর দিয়েও বয়ে যায়। পৃ

পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আপ্রাণ চেষ্টা করে এই সৌরকণারা। কিন্তু বাধা দেয় পৃথিবীর চৌম্বকক্ষেত্র (ম্যাগনেটোস্ফিয়ার)। এটাই আমাদের গ্রহের সুরক্ষা কবচ। করোনা থেকে ধেয়ে আসা সৌরঝড়, সৌরকণারা আমাদের পৃথিবীতে ঢুকতে চাইলে তাদের সঙ্গে লড়াই করে এই চৌম্বকক্ষেত্র। ফলে সৌরকণারা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ঢুকতে পারে না। দুই মেরুতে এর প্রভাব দেখা যায়, তাই সেখানে অরোরা বা মেরুজ্যোতি তৈরি হয়।

তবে এবার যে একাধিক জিওম্যাগনেটিক স্টর্ম ছুটে আসছে পৃথিবীর দিকে তাতে পৃথিবীর রেডিও সিগন্যাল ও টেলি যোগাযোগে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এই সৌরঝড় যদি শক্তি বাড়ায় তাহলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে। রেডিও যোগাযোগ, জিপিএস বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা আছে।  বিশ্বের তাপমাত্রা বাড়ানোর জন্যও দায়ী এই সৌরবায়ু, সৌরঝড় এবং সৌর বিকিরণ। বিজ্ঞানীরা বলছেন যদি পৃথিবীর চৌম্বকক্ষেত্রের আস্তরণ না থাকত তাহলে এই শক্তিশালী সৌরঝড়ের প্রভাবে সম্পর্ক ছিন্ন হত স্যাটেলাইটের সঙ্গে, অকেজো হয়ে যেত বিমানের সেন্সর, বদলে যেত আবহাওয়ার প্রকৃতি।


```