Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দারোয়ানের সঙ্গে দুর্ব্যবহার! ছেলেকে কড়া শাসন করেন মুকেশ আম্বানি, চিরকাল মাটিতেই পা তাঁর

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ার ধনীতম শিল্পপতি তিনি। মুকেশ আম্বানির (Mukesh Ambani) সম্পদ যেমন আকাশছোঁয়া, তেমনই সম্মানও। অনেকে বলেন আম্বানিদের মতো বিনয়ী মানুষ বড় একটা দেখা যায় না। তাঁদের পরিবারের সকলেই মাটিতে পা রেখে চলেন। একাধিকবার সেসব দৃষ

দারোয়ানের সঙ্গে দুর্ব্যবহার! ছেলেকে কড়া শাসন করেন মুকেশ আম্বানি, চিরকাল মাটিতেই পা তাঁর

শেষ আপডেট: 28 June 2022 14:16

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ার ধনীতম শিল্পপতি তিনি। মুকেশ আম্বানির (Mukesh Ambani) সম্পদ যেমন আকাশছোঁয়া, তেমনই সম্মানও। অনেকে বলেন আম্বানিদের মতো বিনয়ী মানুষ বড় একটা দেখা যায় না। তাঁদের পরিবারের সকলেই মাটিতে পা রেখে চলেন। একাধিকবার সেসব দৃষ্টান্ত সামনে এসেছে।

Mukesh Ambani

রিলায়েন্স জিও-র চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন মুকেশ আম্বানি। প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসেছেন তাঁর বড় ছেলে আকাশ (Akash Ambani)। এই ছেলেকেই একবার মানবিকতার পাঠ দিয়েছিলেন মুকেশ, নীতা আম্বানির সাক্ষাৎকারে উঠে এসেছে সেই গল্প।

Akash Ambani

নীতা আম্বানি একবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মুকেশ আম্বানি কীভাবে তাঁর ছেলেকে শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেন, একবার এক দারোয়ানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তাঁদের বড় ছেলে আকাশ। ওই দারোয়ানের সঙ্গে গলা তুলে কথা বলছিলেন তিনি। সেই সময় ঘটনাটি চোখে পড়ে মুকেশ আম্বানির। তিনি তৎক্ষণাৎ সেখানে গিয়ে ছেলেকে শাসন করেন। দারোয়ানের সঙ্গে ওভাবে গলা তুলে কথা বলার জন্য বাবার বকুনি খেতে হয় আকাশকে। এমনকি ওই দারোয়ানের কাছে ছেলেকে ক্ষমা চাইতেও বলেছিলেন আম্বানি।

ambani

এই ঘটনার কথা বলেই নীতা আম্বানি জানান, মুকেশ ধনীতম শিল্পপতি হলেও কতটা বিনয়ী, আন্তরিক। তিনি চান তাঁর ছেলেরা ভাল মানুষ হয়ে উঠুক। টাকা তাঁদের অঢেল আছে, কিন্তু সেই টাকা যে গাছে ফলে না, টাকা যে পরিশ্রমও করে রোজগার করতে হয়, তার কদর করতে শিখুক ছেলেরা, চান মুকেশ।

আম্বানি পরিবারের আদর্শ, মূল্যবোধ এসবের উপরেই নির্ভর করে। টাকা আছে বলে মূল্যবোধকে জলাঞ্জলি দেননি তাঁরা। যোগ্য পুত্রের হাতেই রিলায়েন্সের দায়িত্বভার তুলে দিলেন মুকেশ আম্বানি।

আরও পড়ুন:পিরিয়ডের ব্যথা ভেবে বাথরুমে গেছিলেন তরুণী, বেরোলেন সন্তান প্রসব করে!


```