
শেষ আপডেট: 9 August 2022 11:49
দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ে (Mountain) চড়ার (Climbing) নেশা তো আমাদের অনেকেরই রয়েছে| রুক্ষ পাথুরে দেওয়াল (Wall) বেয়ে উপরে ওঠার মজা যে সম্পূর্ণ অন্যরকম, তা অ্যাডভেঞ্চার (Adventure) প্রিয় মানুষ মাত্রেই জানেন| তবে একেবারে খাড়া(Steep), প্রায় উল্লম্ব (Vetical) পাহাড়ে ওঠার সাহস কি দেখিয়েছেন কেউ, তাও আবার কোনও সরঞ্জাম ছাড়াই? ভাবছেন, সে তো অসম্ভব ব্যাপার! কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে একদল পাহাড়ি ছাগল (Mountain Goat) | মাধ্যাকর্ষণকে (Law of Gravity) বুড়ো আঙুল দেখিয়ে প্রায় উল্লম্ব একটি বাঁধের দেওয়ালে উঠে দিব্যি চরে বেড়াচ্ছে তারা|
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে| সেখানে ছাগলের দলের এই দুঃসাহসিক অভিযানে হতবাক নেটজনতা| টুইটারে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যালপাইন ইবেক্স (Alpine Ibex) নামে একটি বিশেষ প্রজাতির বুনো ছাগল তরতরিয়ে উঠে পড়ছে একটি খাড়া দেওয়ালে| বাঁধের লাগোয়া ওই দেওয়ালটি মাটির সঙ্গে প্রায় সমকোণে রয়েছে বললে বাড়িয়ে বলা হবে না| নিউটনের আবিস্কৃত মাধ্যাকর্ষণের নিয়মকে কাঁচকলা দেখিয়ে প্রায় ১০০ ফুট উঁচু ওই খাড়াই দেওয়ালে দিব্যি চলাফেরা করছে ছাগলগুলি| মাঝেমধ্যে তাদের ওই দেওয়ালটি চাটতেও দেখা যাচ্ছে|
https://twitter.com/TheFigen/status/1556316849826140162?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1556316849826140162%7Ctwgr%5Eb9f14602c8e11ae5172133c28a946dd5ef8486bc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmountain-goats-climbing-a-dam-wall-challenges-newtons-rule-of-gravity-5719327.html
ইতিমধ্যেই প্রায় ২০ লক্ষ নেটিজেন দেখে ফেলেছেন এই ভিডিও| ছাগলদের দেওয়ালে চড়ার আশ্চর্য দক্ষতায় অনেকেই যেমন বাকরুদ্ধ, তেমন অনেকেই জানিয়েছেন, এই দৃশ্য তাঁদের কাছে মোটেও অচেনা নয়| এক নেটিজেনের দাবি, পাথরের গায়ে লেগে থাকা নুন চাটার জন্যই এভাবে দেওয়ালে চড়েছে ছাগলগুলি| ‘পদার্থবিদ্যার নিয়ম ছাগলদের জন্য প্রযোজ্য নয়| আমি তো ভাবতাম, এটা সবারই জানা, আর স্কুলেও শেখানো উচিত,’ দাবি আর এক নেটিজেনের|
যে জিনিস মনুষ্যেতর জীব সহজেই করতে পারে, তা যে বহুক্ষেত্রেই অত্যন্ত বুদ্ধিমান হয়েও মানুষের পক্ষে অসম্ভব, সে কথা মেনে নিয়েছেন একজন| তিনি জানিয়েছেন, ‘আমাদের স্কুলের কাছে একটা উঁচু পাঁচিল ছিল| ছাগলরা সেখানে উঠে পড়ত দিব্যি| কিন্তু আমি একবার খালি পায়ে ওঠার চেষ্টা করেছিলাম| সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছিলাম|’
অন্তঃসত্ত্বাকে মাটিতে ফেলে লাথি! করাচির ভিডিও ভাইরাল, ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা