Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mother's Day 2025: একঘেয়ে উপহার দিতে চান না? মাকে খুশি করতে অপশনে থাক পছন্দের সাত

মাকে উপহার দিন এমন কিছু, যা তাঁর কাজে লাগবে, মিশে থাকবে আপনার ভালবাসা।

Mother's Day 2025: একঘেয়ে উপহার দিতে চান না? মাকে খুশি করতে অপশনে থাক পছন্দের সাত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 May 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো: ১১ মে মাদার্স ডে। যিনি রোজ আমাদের জন্য ভাবেন, আমাদের দিন স্পেশাল করে তোলেন, তাঁর জন্য কিছু বিশেষ করার কথা ভাবছেন? কিন্তু শেষ মুহূর্তে কার্ড আর ফুলের তোড়াতেই আটকে যাচ্ছেন প্রতি বছর? চিন্তা নেই! এবারে আগেভাগেই পরিকল্পনা করে ফেলুন। মাকে উপহার দিন এমন কিছু, যা তাঁর কাজে লাগবে, মিশে থাকবে আপনার ভালবাসা।

১. মাল্টি-স্টাইলার হেয়ার মেশিন

যদি আপনার মা নতুন নতুন হেয়ার স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন, তবে একটি মাল্টি-স্টাইলার হেয়ার মেশিন হতে পারে সেরা উপহার। এটি হিটের বদলে এয়ার ফ্লোর মাধ্যমে চুলের বিভিন্ন স্টাইল করে দেবে। 

২. পোর্টেবল প্রোজেক্টর

সিনেমা প্রেমী হলে ঘরেই সিনেমা হলের মতো সেটআপ করে দিন। একটা ছোট পোর্টেবল প্রোজেক্টর যেকোনও দেওয়ালে লাগিয়ে দিন। সিনেমা দেখার অভিজ্ঞতা দারুণ হবে। বিভিন্ন দামে এই প্রোজেক্টরগুলি অনলাইনে সহজেই পাওয়া যায়। 

৩. কাস্টমাইজড নেকলেস

ব্যক্তিগত স্পর্শ যে কোনও উপহারে অতিরিক্ত মাধুর্য যোগ করে। নেকলেসে মায়ের নাম, সন্তানের নাম বা বিশেষ কোনও তারিখ খোদাই করিয়ে দিতে পারেন। নানান ডিজাইন ও খোদাইয়ের ভিত্তিতে এর দাম নির্ধারিত হয়। এই নেকলেস আপনার মায়ের হৃদয়ে থেকে যাবে আজীবন।

৪. রান্নাঘরের সরঞ্জাম

যদি আপনার মা রান্না করতে ভালবাসেন, তবে তাঁকে উপহার দিন একটি নতুন ওভেন, ডিনার সেট বা তাঁর প্রিয় চায়ের মগ। রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস অনেকটা খুশি করতে পারে। 

৫. আই মাসাজার

চোখের যত্নে একটি আধুনিক আই মাসাজার হতে পারে চমৎকার উপহার। এতে থাকে হালকা গরম হাওয়া। যা চোখের ক্লান্তি দূর করে এবং ঘুমে সাহায্য করে। মায়ের স্ট্রেস কমাতে এই গ্যাজেটটি নিশ্চিতভাবে কার্যকরী হবে।

৬. ডিজিটাল ঘড়ি

স্বাস্থ্য-সচেতন মায়ের জন্য ডিজিটাল ঘড়ি ভাল পছন্দ। স্টেপ কাউন্ট, হার্ট রেট ইত্যাদি পর্যবেক্ষণ করতে সাহায্য করে। শারীরিকভাবে সচেতন রাখা যায়।

৭. পছন্দের পোশাক

মায়ের চোখে পড়া সেই পোশাকটি কিনে দিন এবার যা তিনি চেয়েও কিনতে পারেননি বা কেনেননি। 


```