Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজ হল না টোপে, ফ্রুটি হাতে পেয়ে তবেই ফোন দিল বাঁদর, দর কষাকষি দেখে হাসির রোল নেটপাড়ায়

একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দেখা যায়, বাঁদর স্যামসাং এসটোয়েন্টিফাইভ আল্ট্রা একজনের থেকে নিয়ে পালিয়েছে। বসে আছে উঁচু জায়গায়।

কাজ হল না টোপে, ফ্রুটি হাতে পেয়ে তবেই ফোন দিল বাঁদর, দর কষাকষি দেখে হাসির রোল নেটপাড়ায়

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 17 March 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: ফোন নিয়ে পালিয়েছিল বাঁদর। পরে রীতিমতো দর কষাকষি করে ফ্রুটির বদলে ফোন ফেরত দিল সে। ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়। অনেকেই বলছেন, বাঁদরটি মনে করিয়ে দিলেন পুরনো বিনিময় প্রথার কথা। 
 
একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দেখা যায়, বাঁদর স্যামসাং এসটোয়েন্টিফাইভ আল্ট্রা একজনের থেকে নিয়ে পালিয়েছে। বসে আছে উঁচু জায়গায়। নীচে দাঁড়িয়ে বেশ কয়েকজন। দেখেই বোঝা যায়, বাঁদরটিকে বুঝিয়ে তার থেকে ফোনটি আদায় করার চেষ্টা চলে। কিন্তু ফোন দিতে কোনওভাবেই রাজি নয় সে। 

বুদ্ধিমান ওই বাঁদরকে খাবারের লোভ দেখিয়ে কাবু করার চেষ্টা করেন কয়েকজন। খাবার ছোঁড়া হয়, কিন্তু তার কাছে খাবার পৌঁছয় না ফলে টোপে মোটেও পা দেয় না সে। রীতিমতো পাক্কা ব্যবসায়ীর ভঙ্গিতে চেয়ে থাকে। পরে ফ্রুটির প্যাকেট তার কাছে পড়তে, সে সেটি নিয়ে ফোনটি নীচে ছুঁড়ে দেয়। 

এই মজার ঘটনা রেকর্ড করেন একজন। জানা যায়, বৃন্দাবনের ঘটনা। কার্তিক রাঠৌর নামের একটি ইনস্টা প্রোফাইল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। যেভাবে সে দর কষে খাবার আদায় করে ছাড়ল, তা দেখে কুটোপাটি নেটপাড়া। 

ভাইরাল ভিডিও দেখে একজন লেখেন, 'এই গরমে বাঁদরও বোঝে ঠান্ডা সরবতের দাম।' আরেকজন মজা করে লেখেন, 'তাও ভাল, ইএমআই প্ল্যান চায়নি।' অন্যজন মনে করিয়ে দেন প্রাচীন যুগের বিনিময় প্রথার কথা।


```