Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মৃত্যুর পরও ছাড়ল না সঙ্গ! বৃদ্ধার দেহ জড়িয়ে হাপুস নয়নে কাঁদল বানর, চোখে জল নেটপাড়ার

মৃত্যুর পরও বৃদ্ধার দেহ ছেড়ে গেল না বানর, হাপুস নয়নে কান্নার ভিডিও ভাইরাল। মানুষ-প্রাণীর এই গভীর বন্ধনে আবেগে ভাসছে নেটপাড়া, চোখে জল সবার।

মৃত্যুর পরও ছাড়ল না সঙ্গ! বৃদ্ধার দেহ জড়িয়ে হাপুস নয়নে কাঁদল বানর, চোখে জল নেটপাড়ার

বৃদ্ধার দেহ জড়িয়ে হাপুস নয়নে কান্না বানরের

গার্গী দাস

শেষ আপডেট: 2 April 2026 09:58

দ্য ওয়াল ব্যুরো: অন্নদাত্রী চলে গেছেন, কষ্ট তো হবেই। মৃতদের জড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকল বানর। কর্নাটকের এক গ্রামের এই দশ্য দেখে চোখে জল নেটিজেনদেরও। মানুষ আর প্রাণীর (Human-Animal Bond) সম্পর্ক যে কতটা গভীর হতে পারে, তারই উদাহরণ রায়ারা দোড্ডির এই ঘটনা।

৮৫ বছরের প্রবীণা পর্বতাম্মা (Parvatamma) বয়সজনিত কারণে সোমবার মারা যান। আর তাঁর মৃত্যুর পরই সামনে আসে এই আবেগঘন মুহূর্ত, একটি বানর (Monkey) তাঁর নিথর দেহ জড়িয়ে ধরে কাঁদছে, ছাড়তে চাইছে না শেষ পর্যন্ত। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়।

স্থানীয়দের মতে, বহু বছর ধরেই পর্বতাম্মা বাড়ির আশপাশে ঘোরাফেরা করা বানরদের নিয়মিত খাওয়াতেন। যেখানে অনেকেই এই প্রাণীদের বিরক্তির কারণ হিসেবে দেখতেন, সেখানে তিনি তাদের সঙ্গী (Companion) হিসেবে গ্রহণ করেছিলেন। ধীরে ধীরে গড়ে ওঠে এক অদ্ভুতগভীর সম্পর্ক।

সোমবার তাঁর মরদেহ বাড়িতে রাখা ছিল শেষ শ্রদ্ধা (Last Respect) জানানোর জন্য। সেই সময়ই একটি বানর জনতার ভিড় ঠেলে এগিয়ে আসে। খাবারের খোঁজে নয়, বরং নিঃশব্দে গিয়ে বসে পড়ে পর্বতাম্মার পাশে। তারপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে থাকে। যেন বুঝতে পারছে, এটাই শেষ দেখা।

এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। সোশ্যাল মিডিয়ায়ও উপচে পড়েছে প্রতিক্রিয়া। অনেকেই লিখেছেন, মানুষ যত সহজে ভুলে যায়, প্রাণীরা (Animals) ততটা নয়। একজনের কথায়, “ভালবাসা ভাষা বা প্রজাতির গণ্ডি মানে না।” আরেকজন লিখেছেন, “আসল মানুষ তো এরা, আমরা ওদের প্রাণী বলি।”

এমন ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৩ সালে কেরলের (Kerala) কন্নুরে (Kannur) এক কুকুর তার প্রভুর মৃত্যুর পর চার মাস ধরে হাসপাতালের মর্গের (Mortuary) বাইরে অপেক্ষা করেছিল। ‘কেরলের হাচিকো’ (Kerala’s Hachiko) নামে পরিচিত সেই ঘটনাও একইভাবে নাড়িয়ে দিয়েছিল দেশকে।

রায়ারা দোড্ডির এই ঘটনাও যেন সেই কথাই আবার মনে করিয়ে দিল— নিঃস্বার্থ ভালবাসা (Unconditional Love) কোনও সীমারেখা মানে না। যত্ন আর সহমর্মিতার (Kindness) যে বীজ একদিন বোনা হয়েছিল, মৃত্যুর পরেও তার বন্ধন ছিন্ন হয় না।


```